শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

,দি ডিসেন্ট এর ইনভেস্টিগেশন : ওসমান হাদীকে হত্যা চেষ্টা শ্যুটার কে নিজেদের এজেন্ট দাবি করে ভারতীয়দের উল্লাস।  

Reporter Name / ২৪৬ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ডেক্স রিপোর্ট :

অনলাইনে এবং মোবাইল ফোনে অব্যাহত হত্যার হুমকির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন ১২ ডিসেম্বর ব্যস্ত রাস্তায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা -৮ আসনের স্বতন্ত্র  প্রার্থী শরীফ ওসমান হাদী।  সিসিটিভি ফুটেজে  দেখা গেছে মোটরসাইকেলে চড়ে এসে দুজন সন্ত্রাসী ওসমান হাদীর মাথা লক্ষ্য  করে গুলি চালায়। মাথায় গুলি বিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় উসমান হাদী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন । হত্যা চেষ্টার পর স্বাধীন অনুসন্ধানী গণমাধ্যম – “দ্যা ডিসেন্ট “হত্যাকারীদের   পরিচয় প্রকাশ করে।
হাদীর ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার এবং সকল রাজনৈতিক দল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর ঠিক বিপরীত প্রতিক্রিয়া জানাচ্ছেন পতিত স্বৈরাচার, শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক অনলাইন এক্টিভিস্টরা।
“দ্যা ডিসেন্ট “গত দুই দিনে এক্সে অনুসন্ধান চালিয়ে ভারত থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট সনাক্ত করেছে যারা হাদির হত্যা চেষ্টার পর এবং এই আক্রমণকারীদের ভারতীয় স্বার্থ রক্ষাকারী এজেন্ট হিসেবে আখ্যায়িত করে ধন্যবাদ জানিয়েছে।
এ ছাড়াএকটি ফেসবুক পোস্ট কে ভুল ভাবে ব্যাখ্যা করে হত্যাকে সমর্থন ও প্রয়োজনীয় আখ্যা দেওয়া হয়েছে।
ভারতের সাবেক সেনা কর্মকর্তা ভারতীয় ক্যাম্পেইন গ্রুপ youth4 Nation- TNChapter এর সাধারন সম্পাদক মেজর মাধান কুমার (অব:)এক্স পোস্টে দাবি করেছেন, ওসমান হাদী ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দখল করে গ্রেটার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন এবং ঢাকায় অজ্ঞাত পরিচয়দের দ্বারা গুলি বিদ্ধ হয়েছেন।
মেজর মাধান কুমারের সাম্প্রতিক এই পোস্ট গুলো বিশ্লেষণ করে দেখা গেছে,তিনি ভারতের ক্ষমতাশীল দল ভারতীয় জনতা পার্টি ( বিজেপির) পক্ষে প্রচারণা চালাচ্ছেন। অনুসন্ধানে দেখা যায় শনিবার সকাল থেকে এক যোগে, কয়েক ডজন ভারতীয়  এক্স একাউন্ট থেকে ওসমান হাদি ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দখল করতে চেয়েছিলেন এমন দাবি ছড়িয়ে দেওয়া হয়।
ভারতীয় একাউন্ট BhikuMhatre এক এক্স পোস্টে  একই দাবি করেন। এছাড়া তিনি দাবি করেন, ভারতীয়রা কিছু #Dhurandar এর জন্য নিরাপদ আছে।পোষ্টের সঙ্গে তিনি একটি চলচ্চিত্রের দৃশ্য সংযুক্ত করেন, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা “র” এর প্রশংসা করা হয়।ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বহু পোস্টে #ধুরন্দর হ্যাশট্যাগ ব্যবহার করে হামলাকারীদের ধন্যবাদ জানানো হয়েছে। উগ্র হিন্দুত্ববাদী অ্যাক্টিভিস্ট এবং বিজেপির ক্যাম্পেইনার ড.রাজেশ  পাটিল এক দীর্ঘ পোস্টে উসমান হাদির ভারত দখলের মনগড়া পরিকল্পনা বর্ণনা করে দাবি করেন একজন #ধুরন্দর হাদীকে তার ভারত বিরোধীতার জন্য হত্যা করার সিদ্ধান্ত নেয়।
এছাড়া তিনি দাবি করেন যারা ভারত বিরোধিতা করবে #ধুরন্দর তাদের দেখে নেবে এবং যেভাবে বাংলাদেশ তৈরি করছে চাইলে ধ্বংস করতেও পারে। Bhakt prahlad নামের এক ভারতীয়  অ্যাক্টিভিস্ট ওসমান হাদীকে ভারত বিরোধী দাবি করে লেখেন, এটা নতুন ভারত।  #ধুরন্দর তোমার জায়গায় গিয়ে তোমাকে হত্যা করবে। #ধুরন্দর কে ধন্যবাদ জানিয়ে একই দাবি করেছে আরেক ভারতীয় TARUN.
India strikes নামে আরেক ভারতীয় দাবি করেছেন #DHURANDHAR বাংলাদেশের সক্রিয় এবং ওসমান হাদী যে ভারত দখল  করতে চেয়েছিলেন, এ কারণেই তাকে গুলি করা হয়েছে।
#DHURANDHAR হ্যাশ ট্যাগ কেন?
#DHURANDHAR মূলত ২০২৫ সালের বলিউড  স্পাই অ্যাকশন ফিল্ম ‘ধুরন্দর – এর হ্যাশট্যাগ, যেখানে রণবীর সিং  পাকিস্তানি সন্ত্রাসি নেট ওয়ার্কের বিরুদ্ধে একটি  অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। ওসমান হাদীকে  ভারত বিরোধী হিসেবে আখ্যায়িত করে তার হত্যা চেষ্টাকেও  ভারতের স্বার্থ রক্ষার্থে ভারতীয় গুপ্তচর  কর্তৃক পরিচালিত হত্যা চেষ্টা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এছাড়া ভারতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সবাইকেই এই তথাকথিত #ধুরন্দর হত্যা করবে বলে হুমকি ও দেওয়া হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এগুলো এআই দিয়ে তৈরি
এবং মিথ্যা প্রচারণা।এই ঘটনাকে কেন্দ্র করে কিছু পক্ষ জামায়াত এবং বিএনপি কে দায়ী করছেন।
তথ্যসূত্র:
* দৈনিক ইনকিলাব।
* দৈনিক কালের কণ্ঠ।
* দৈনিক আমার দেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category