শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

গভীর নলকূপ থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ আর নেই। জানাজায় হাজারো মানুষের ঢল।

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

তানোর(রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে নলকুপের ৪৫ ফুট গভীর থেকে উদ্ধার হওয়া শিশু  সাজিদ এখন চিরস্থায়ী ঠিকানা জান্নাতের বাসিন্দা। গত শুক্রবার সকাল সাড়ে দশটায় স্থানীয় কবর স্থান সংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে আশপাশের এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।তার মৃত্যুর ঘটনায় উপজেলার পাছন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্বপাড়া গ্রাম শোকে নিথর।

দুই বছর বয়সী সাজিদ গত বুধবার গভীর নলকূপে পড়ে গিয়েছিল। ৩১ ঘন্টার চেষ্টায় গত  বৃহস্পতিবার রাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। সেখান থেকে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে তারা বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই হাজারো মানুষের ঢল নামে। গ্রামের বয়স্ক থেকে  শিশু-কিশোর সবাই এসেছিল শেষবারের মতো সাজিদকে এক নজর দেখতে। গ্রামের মসজিদের মাইকে বারবার মৃত্যুর ঘোষণা শুনে গ্রামের  সব কাজকর্ম থেমে যায়। মুহূর্তের মধ্যেই সকল দোকান পাট বন্ধ হয়ে যায়।  কাজ করতে মাঠে কেউ যাননি। সবাই ছোটে আসেন সাজিদের বাড়ি।

জানাজায়  ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান।জানাযা শেষে হাজারো মানুষ হাত তুলে শিশু সাজিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। তার শোকাহত  পরিবারের জন্য ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।

গ্রামবাসী জানান, একটি শিশুর জানাযায় পুরো গ্রাম যেন এক হয়ে গিয়েছিল। শোকের এই ভারী বাতাসে সবাই কেবল এই  দোয়াই করছেন —আল্লাহ যেন এমন দুর্ঘটনা আর কারো পরিবারে না দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category