শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ঢাকা সাভার আশুলিয়ায় বিক্ষোভ থেকে ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদ

Reporter Name / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঢাকা জেলা উত্তরের ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এসময় তারা বাইপাইল বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের করে আশুলিয়া থানার কেন্দ্রীয় মসজিদের সামনে পর্যন্ত প্রদক্ষিণ করে আবার বাইপাইল ত্রী-মোড়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন।

এতে করে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে মহাসড়কের দুই লেনেই ৩০ মিনিটের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ শেষে জনদূর্ভোগের কথা চিন্তা করে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

এ সময় আগামী ২৪ ঘন্টার মধ্যে ভিপি নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে ঢাকা-আরিচা ও চন্দ্রা মহাসড়ক ব্লকেড কর্মসূচির আল্টিমেটাম দেন তারা।

কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি জাপাসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। এছাড়াও গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল থেকে ‘আপা গেছে যেই পথে’, ‘জাপা যাবে সেই পথে’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি এখন একটাই, অবিলম্বে জাপা নিষিদ্ধ চাই’ – এমন ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন স্লোগান দেন‌ নেতাকর্মীরা।

এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ও ঢাকা-১৯ আসনের পদপ্রার্থী এডভোকেট শওকত হোসেন ফরহাদ, এডভোকেট রিপনসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category