• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline
লে.কর্নেল কাজী নুরুজ্জামান কেন বীর উত্তম উপাধি গ্রহণ করেননি?মুক্তি যুদ্ধের প্রতি অসম্মান নাকি একজন দেশ প্রেমিকের মহানুভবতা? উড্ডয়ন বহরে চাহিদার অনুপাতে উড়োজাহাজ না থাকায় এবং পাইলট স্বল্পতার কারণে অনেক আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে হিমসিম খাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ভারতের ত্রিপুরা রাজ্যের কসবা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সিকদার গ্রুপের খেলাপি ১০ হাজার কোটি টাকা ব্যাংক ঋণের কী হবে? ব্যাংক গুলোর দেউলিয়াত্ব অবসানে রাষ্ট্রের করণীয় কি? অপ্রিয় হলেও সত্য আজীবন বাঙ্গালী বিদ্বেষী ইতিহাসের ঘৃণ্যতম স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান এর শাসন আমলেই বাংলাদেশে উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশী। গাজীপুরে একই পরিবারের ৫ জন কে গলা কেটে হত্যা, মূল ঘাতক পলাতক। সন্দেহ ভাজন আটক-২। পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের, উদ্বেগ উৎকন্ঠায় বাংলাদেশ। মদ ও মাদকের অভয়ারণ্য নরসিংদীর পাট্টা এলাকা: ধ্বংসের মুখে তরুণ প্রজন্ম। এনসিপির নতুন নেতৃত্বে যোগ দিলেন মাওলানা মতিউর নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান নাদিম সহ জুলাই বিপ্লবের অসংখ্য নেতা কর্মী। শিবপুর ( নরসিংদী) সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকার কে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত এনেছে পিবিআই।

ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

Reporter Name
Update : শনিবার, ২ জুন, ২০১৮

মোঃ শাহিনুর রহমান:

গত রাত ১ জুন ভোরে নীলফামারী ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাটিয়াপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র মোঃ রেজাউল করিম (২৫) এর স্ত্রী গৃহবধুঁ তাছমিনা বেগম (২২)’র রহস্য জনক মৃর্ত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়। সরজমিনে এলাকাবাসীরা জানান, রেজাউলের বাবা বেশ কয়েক বছর পূর্বে মারা যায়। তাছমিনার ৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে এবং তাছমিনা বেগম আবারো ৮/৯ মাসের অন্তসত্তা। প্রতিদিনের ন্যায় রেজাউল তার স্ত্রী কে বাড়ীতে রেখে নাউতরা তৃপ্তী বেকারী কারখানায় কায়িক শ্রমিকের কাজ করে। কারখানার মালিক রফিকুল ইসলামের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রেজাউল শুক্রবার রাত ৯ টার দিকে বাড়িতে চলে যায়। এ বষিয়ে রেজাউলের কাছে জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের জানায় ভোর ৩ টার দিকে আমি বাড়িতে আসিলে ঘরে ঢুকিতেই দেখি আমার স্ত্রী গলায় ফাঁস দিয়াছে।
অপরদিকে তাছমিনার বাবা তছির উদ্দীন জানায় আমার বেহানী ও জামাই দুজনেই আমার মেয়েকে হত্যা করে। দীর্ঘদিন যাবত তাছমিনা বেগমের স্বামী ও শাশুরীর সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকে। তাছমিনা বেগমের সাথে প্রতিনিয়ত ঝগড়া লাগতো শাশুড়ী রেজিয়া বেগমের। এরকম দীর্ঘদিন থেকে বউ-শাশুড়ী পারিবারিক ভাবে অশান্তিতে রয়েছে। এরই মধ্যে ঘটনার দিন শুক্রবার বিকালে তুচ্ছ ঘটনায় বউ- শাশুড়ী ও স্বামীর মধ্যে ঝগড়া লাগে। পরে গলায় চিকন প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় আত্মহত্যার ঘটনা ঘটে। কিন্তু তাছমিনা বেগমের এ আত্মহত্যার ঘটনাটি এলাকাবাসী ও তার বাবা ও মামারা রহস্যজনক মৃর্ত্যু হয়েছে বলে ধারণা করছে। এদিকে এ ঘটনার পর থেকেই শাশুড়ী রেজিয়া বেগম ও তাছমিনা বেগমের স্বামী রেজাউল করিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাহাদের আটক করে রেখে পুলিশের হাতে সোপর্দ করেন এবং পরে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নাউতারা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম লেলিন সহ স্থানীয় এলাকাবাসী। তাছমিনা বেগম এর আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশ স্বামী ও শাশুড়ীকে সহ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডিমলা থানায় নিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা