শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বাউফলে মাসব্যাপী মেলা; সামাজিক মাধ্যমে নিন্দার ঝড়

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:​পটুয়াখালীর বাউফলে ঐতিহ্যবাহী পাবলিক মাঠে মাসব্যাপী মেলার আয়োজন নিয়ে তীব্র অসন্তোষ ও বিতর্ক দেখা দিয়েছে। আসন্ন বার্ষিক পরীক্ষা, হাসপাতালের অদূরে এবং এটি আবাসিক এলাকা হওয়ায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা এই আয়োজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় তুলেছেন।

​যদিও মেলার প্রস্তুতি চলছে, পটুয়াখালী জেলা প্রশাসন জানিয়েছে যে তারা এই ধরনের কোনো মেলার অনুমতি দেয়নি।

​শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও স্থানীয় পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরে অনেকেই মেলা বন্ধের দাবি জানিয়েছেন।

​বাউফলে কর্মরত সংবাদকর্মী মশিউর মিলন তার ফেসবুক পোস্টে লিখেছেন, “বছরের নভেম্বর ডিসেম্বর মাস প্রাথমিক ও মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এসময়ে জনবহুল এলাকায় মাসব্যাপী মেলার আয়োজন বিতর্কিত সিদ্ধান্ত। বাউফল পাবলিক মাঠে মাসব্যাপী মেলা আয়োজনের নিন্দা জানাচ্ছি।”

​এই আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে মো. ইমরান হোসেন নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, “খেলার মাঠ দখল করা ছাড়াও বাউফল পাবলিক মাঠের খুব কাছাকাছি কয়েকটা মসজিদ আছে, হাসপাতাল, ক্লিনিক এবং কিন্ডারগার্ডেন আছে, এটা একটা আবাসিক এলাকা বলতে গেলে এক রকম এবং এছাড়াও সামনের ডিসেম্বর মাসে বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষা, এই রকম একটা সময়ে মাসব্যাপী মেলার আয়োজন খুবই দুঃখজনক।”

​পৌর শহরের বাসিন্দা ইমামুজ্জামান অনিক মেলা বন্ধের সরাসরি দাবি জানিয়ে তার ফেসবুক পোস্টে বলেন, “পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষাসহ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও মাদ্রাসার বার্ষিক পরীক্ষা তাই পাবলিক মাঠের মেলা বন্ধ করার দাবি জানাচ্ছি। অতিদ্রুত খেলার মাঠকে উন্মুক্ত করা উচিত। আয়োজককারী নির্বোধদের সুবুদ্ধির উদয় হোক।”

​এবিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী বলেন, “আমি এধরণের কোন মেলার অনুমতি দেইনি। এখনই স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেয়ার জন্য বলে দিচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category