শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর অনৈতিক গ্রেফতার নিয়ে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা নিতে নির্দেশ দিয়েছে আদালত।

Reporter Name / ১১৬ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার :

চাঁদাবাজি সহএকাধিক অভিযোগে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বয়স নিয়ে বিভ্রান্তি সৃষ্টি, তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো এবং রিমান্ড আবেদন করার ঘটনায় মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহদী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. মেরাজুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের আদালত থেকে পুলিশ সুপার বরাবর একটি নির্দেশনা পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর সুরভীকে গ্রেপ্তার করা হয়। ২৮ ডিসেম্বর তার পরিবারের পক্ষ থেকে জামিন আবেদন করা হলেও জামিন অযোগ্য ধারায় অভিযোগ থাকায় তা নামঞ্জুর করা হয়। এরপর ২৯ ডিসেম্বর পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হলে শুনানির তারিখ নির্ধারণ করা হয় ৩১ ডিসেম্বর। তবে সরকারি ছুটি ও এক আইনজীবীর মৃত্যুর কারণে শুনানি পিছিয়ে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ওই দিন সুরভীকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহদীর আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে বিচারক সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সুরভীর একটি জন্মসনদ ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তখন আদালতের নজরে আসে সুরভীর বয়স সংক্রান্ত বিষয়টি। পরে ওই দিন বিকেলে সুরভীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান রিমান্ড আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে সুরভীর রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

আদালতের আদেশের অনুলিপি গাজীপুরের পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২৫ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তাকে টঙ্গী পূর্ব থানার হেফাজতে রাখা হয়। পরদিন তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় আসামি তার বয়স ২০ বছর বলে দাবি করেন। তবে তদন্তকারী কর্মকর্তা বয়স যাচাই-বাছাই না করেই আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে এ ঘটনায় আদালত ওই পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিলে জবাবে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়। এরপর কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিয়ে কোটি টাকা চাঁদাবাজি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে প্রতিবেদন প্রকাশিত হয়।

তথ্যসূত্র:

*আদালতের নথিপত্র।

* বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন।

ছবি ক্রেডিট: মোস্তফা ফিরোজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category