শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

জাতীয় পার্টির সংগে রাজনৈতিক দ্বন্দ্বে ভিপি নূর গুরুতর আহত

Reporter Name / ২৫৫ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জনতার দেশ রিপোর্ট: গণঅধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর কাকরাইল রণক্ষেত্রে পরিণত হয়। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্য ও রাতে দুই দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া সহ হামলার ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে পুলিশি প্রটোকলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছাড়েন দলটির চেয়ারম্যান জিএম কাদের। গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত ১০টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে একটি কালো গাড়িতে ওঠেন তিনি। এ সময় গণঅধিকার পরিষদের কিছু সমর্থক সেই গাড়ি আটকালে পুলিশ তাদের সরিয়ে দেয়। নিরাপদে এলাকা ছাড়েন জিএম কাদের।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হলুদ হেলমেট পরে একদল লোককে সেখানে হামলা চালাতে দেখা গেছে। এ হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির বেশ কয়েকজন আহত হয়েছে। রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলুদ হেলমেট পরা একদল লোক হামলা চালিয়েছে। জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়েছেন তারা।

তারা আরও জানান, রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় জাপার নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপার নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হন।

তথ্যসূত্র: বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশিত সংবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category