মো: নূরুল ইসলাম ভুঁইয়া :
১৭ জুন ২০২৫ প্রথম আলো পত্রিকায় ২য় পৃষ্ঠায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দল গুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে। অপর দিকে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন এবং এ সংক্রান্ত সব কর্মকান্ড নিয়ে আমি উদ্বিগ্ন। একদিকে উনি অগ্রগতি অর্জনের কথা বলেছেন, অপর দিকে উদ্বেগ প্রকাশ করেছেন, যা বাংলাদেশের মানুষকে ভাবনায় ফেলে দিবে।
প্রথম আলো ৩য় পৃষ্ঠায় পরীক্ষা দিচ্ছেন না সোয়া লাখের বেশি শিক্ষার্থী শিরোনামে প্রকাশিত খবর সত্যি দেশের জন্য দু:খ জনক। পত্রিকার রিপোর্টে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তবে পরীক্ষা না দেয়ার জন্য রাজনৈতিক সংশ্লিষ্ঠতা রয়েছে কি না, তা উল্লেখ করা হয় নাই।
সচেতন মহল সহ অভিভাবক মহল খুবই উদ্বিগ্ন, ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করা সহ পরীক্ষায় অংশ নেয়ার আগ্রহী করে তোলার দ্রুত পরিকল্পনা প্রনয়নের দাবী রাখে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সরকার কে কী বার্তা দিলেন?লেখক: বীর মুক্তিযোদ্ধা ও অব: কাস্টমস কর্মকর্তা।