শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেণ টিউমারে আক্রান্ত লন্ডনের চলছে কেমো থেরাপি জানালেন জামাতা আরিফুল ইসলাম

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

লন্ডন থেকে রেজা ফরহাদঃ

‘গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে তাঁর চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। টিউমারের কিছু অংশ ইতিমধ্যে অপসারণ করা হয়। পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন। ডাক্তারের সিদ্ধান্তের ওপর আস্থা রেখেই টিউমারটির কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের অনুমতি আমরা দিয়েছিলাম।’

আরিফুল ইসলাম আরও বলেন, ‘বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। শুক্রবার থেকে এটি শুরু হয়েছে। এটিকে তাঁরা টার্গেট থেরাপি বলছেন। সোম থেকে শুক্রবার সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ থেরাপি চলবে। থেরাপি শেষে চার সপ্তাহ ডাক্তারের অবজারভেশনে বিশ্রামে থাকবেন তিনি।’

টানা অনেক দিন লন্ডনে অবস্থানের কারণে ইলিয়াস কাঞ্চনও মানসিকভাবে কিছুটা বিচলিত ও ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন আরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘আব্বু (ইলিয়াস কাঞ্চন) তো সব দেখছেন, বুঝছেন। ওনার মনও কিছুটা ভেঙে পড়েছে। কর্মব্যস্ত জীবন ছেড়ে লন্ডনের ঘরবন্দী জীবন তাঁকে বিচলিতও করছে। থেরাপির কারণে শরীরেও ক্লান্তি এসেছে। কথা বলতে কষ্ট হয়। বিশেষ করে মুঠোফোনে কথা বলা একদম নিষেধ। তা-ও তিনি এ অবস্থায় নিরাপদ সড়ক চাইয়ের অনেক সাংগঠনিক কাজকর্মের খবর রাখছেন।’

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গত মাসে তাঁর মেয়ের বাসায় গিয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা। আরেক চিত্রনায়িকা সোনিয়াও তাঁর নিয়মিত খোঁজ রাখছেন। আরিফুল ইসলাম বলেন, ‘চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই আব্বুর (ইলিয়াস কাঞ্চন) ফোন কার্যত বন্ধ আছে। তাই হয়তো চলচ্চিত্রের অনেকেই তাঁর খবর নিতে পারছেন না। সবাই তাঁর জন্য দোয়া রাখবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে তিনি ফিরতে পারেন।’
তথ্যসূত্র ও ছবি ক্রেডিট: রেজা ফরহাদ,ইউকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category