শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

চট্টগ্রামে সন্ত্রাসি হামলায় Rab কর্মকর্তা নিহত।

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

 

চট্টগ্রাম প্রতিনিধি:

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় মোতালেব নামে এক র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। গত১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত র‌্যাব কর্মকর্তা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন।
হামলার ঘটনায় নুরুল আমিন মনা (৩২) নামে আহত এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে তিনি কীভাবে আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাঁদের অবস্থা গুরুতর বলে এক সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম জানান, ‘জঙ্গল সলিমপুরে র‌্যাবের একটি টিম অভিযানে যায়।
এ সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। হামলায় একজন র‌্যাব কর্মকর্তা নিহত ও তিন সদস্য আহত হয়েছেন। আহত তিন র‌্যাব সদস্য দুর্বৃত্তদের হাতে জিম্মি হলেও পরে তাদের উদ্ধার করা হয়। ’ রাত সাড়ে ৮টায় র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সোমবার সন্ধ্যা ৬টার দিকে র‌্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ সময় চারজন র‌্যাব সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category