শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে মাটির সুরঙ্গে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা যুবলীগ নেতার।

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

চট্রগ্রাম মহানগর প্রতিনিধিঃ

নিজ বাড়িতে মাটির নিচে বিশেষ সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খোকনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার খোকন বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনদন্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে।

বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোয়ালখালী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকনকে গ্রেফতারে বেশ কিছুদিন ধরে পুলিশ নজরদারি করে আসছিল। মঙ্গলবার ফজরের নামাজ পরেই খোকনের বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশ। সে বাড়িতে প্রবেশ করার পর পরই অভিযান শুরু করা হয়। তবে পুরো ঘর দীর্ঘক্ষণ তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি। ঘর থেকেও বের হয়নি। তাহলে গেলো কোথায়- বিষয়টি আমাদের চিন্তিত করে। পরে বাড়িতে লাগানো কয়েকটি টাইলস মনে হলো কিছুটা আলগা। টাইলস সরাতেই দেখা মেলে মাটির নিচে এক সুড়ঙ্গ। যেখানে খোকন লুকিয়ে ছিল। পরে তাকে ওই সুড়ঙ্গ থেকে গ্রেফতার করা হয়।’

পুলিশ জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর খোকন নিজ বাড়িতে এ গোপন সুড়ঙ্গ কক্ষ তৈরি করেছিল। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়া যায়।

  • স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান খোকন। তবে আত্মগোপনে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী কর্মকাণ্ডে সরব ছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
  • ছবি ক্রেডিট: দৈনিক আজাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category