শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে গুলি বর্ষণের নেপথ্যে এক আন্ডার ওয়ার্ল্ড ডন

Reporter Name / ২০৯ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

  1. জনতার দেশ রিপোর্ট :
    চট্টগ্রাম নগরীতে বিএনপি’র সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা পেরিয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।  এরই মধ্যে ফের সামনে এসেছে প্রবাসে থাকা সন্ত্রাসী বড় সাজ্জাদ ও কারাবন্দী ছোট সাজ্জাদের নাম। তাদের নির্দেশেই ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর  কর্মসূচিতে হামলা হয় বলে জানা গেছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গণসংযোগে গুলি চালিয়ে আরেক সন্ত্রাসী বাবলাকে হত্যা করে দুই সাজ্জাদের সহযোগীরা।গত এক বছরে এভাবে অন্তত সাতটি হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। একজন দেশের বাইরে থেকে এবং অন্য জনের জেল থেকে চালানো এই অপারেশন কে ‘রিমোট কন্ট্রোল’ রাজত্ব হিসেবে অভিহিত করেছে পুলিশ।পুলিশ বলছে, কারাগারে বসেই ছোট সাজ্জাদ টার্গেট লিস্ট তৈরি করে পাঠায় তার আস্থাভাজন রুবেল সোহেল ও রায়হানের কাছে। সবশেষে গত বুধবার রাতে বাইজিদ থানার চালিতা তলির খন্দকারপাড়ায় বিএনপি’র প্রার্থী এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারে হামলা চালাতে এমন নির্দেশনা পাঠিয়েছিল সাজ্জাদ। যা বাস্তবায়নের দায়িত্ব ছিল রায়হানের উপর।তার নেতৃত্বেই সমাগমের কাছে থেকে মাথার পেছনে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয় বাবলাকে।পুলিশের দাবী দুই সাজ্জাদের সহযোগীরা থাকে দুর্গম পাহাড়ে। নির্দেশনা এলে সেখান থেকে এসে অপারেশন চালিয়ে ফের ফিরে যায় গহীন পাহাড়ে। গত ৮ মাসে অন্তত পাঁচটি হত্যাকাণ্ড ও সাতটি হামলার ঘটনায়  সাজ্জাদ গ্রুপের নাম এসেছে। এর মধ্যে পাঁচটি ঘটনায়  সরাসরি গুলি ছোড়ে তার সহযোগীরা। জেল থেকেও কিভাবে নির্দেশনা পায় ছোট সাজ্জাদের বাহিনী তা নিয়ে পুলিশ প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে
    এ বিষয়ে সাংবাদিক দের সংগে  কথা হয় তিন পুলিশ কর্মকর্তা এক কারা ও গোয়েন্দা কর্মকর্তা এবং একজন নিরাপত্তা বিশ্লেষকের সঙ্গে। তারা জানান, ছোট সাজ্জাদ কারাগার থেকেই একাধিক ছত্রছায়ায় নিয়ন্ত্রণ করে  তার অপরাধ নেটওয়ার্ক। তদন্তকারী কর্মকর্তা সহ দুই পুলিশ কর্মকর্তা জানান, ছোট সাজ্জাদের নেটওয়ার্ক তৈরি ও পরিচালনায় কয়েক কারা কর্মকর্তা জড়িত থাকতে পারেন। তাছাড়া তার কিছু লিংক ম্যান আছে। যারা প্রতি সপ্তাহে পরিবার বা আইনজীবীর সাথে  পরামর্শ করার আড়ালে  তার নির্দেশনা গুলো বাইরে পৌঁছে দেয়। সাক্ষাৎকারে সাজ্জাদ বিভিন্ন সাংকেতিক কোড ব্যবহার করে। যেমন ‘চা বানাও’ মানে অপারেশন শুরু। খাম পাঠাও। মানে ‘অর্থ পাঠাও’ এক তদন্ত কর্মকর্তা বলেন, সাজ্জাদ খুব চতুর ও সাবধানী। কখনো স্পষ্ট করে কিছু বলে না। তার সাংকেতিক কোডের মাধ্যমে  নির্দেশ বুঝা যায় তার লোকজন। এ ব্যাপারে  এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে এই রিমোট কন্ট্রোল সাম্রাজ্য তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত: প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও দুর্নীতি। দ্বিতীয়ত: ডিজিটাল যোগাযোগের কৌশল।  তৃতীয়ত: রাজনৈতিক প্রভাবের নিরাপত্তা বলয়।
    *বাবলার সঙ্গে সাজ্জাদের বিরোধের কারণ*
    বুধবার গুলিতে নিহত হওয়া সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজি সহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৯টি মামলা রয়েছে। বাবলার কাছে ছোট সাজ্জাদ মূলত দুধের শিশু। আবার তারা দুজনই একই গুরুর শিষ্য। তাদের আণ্ডার ওয়ার্ল্ড ডন দুবাই প্রবাসী বড় সাজ্জাদ।তিনি বহু বছর ধরে দুবাই অবস্থান করছেন  আর সেখান থেকেই নিয়ন্ত্রণ করছেন অপরাধের সাম্রাজ্য। বাবলা ও মেক্সন ছিল সাজ্জাদের ডান হাত। ২০২১ সালের জুলাইয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গার বিল এলাকা থেকে গ্রেপ্তার হন মেক্সন। তার স্বীকারোক্তি অনুযায়ী বাইজিদ এলাকা থেকে দুটি একে ৪৭ রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্রসহ বাবলাকেও গ্রেপ্তার করে পুলিশ।তারপর নাটকীয় মোড়।
    ২০১৭ সালে কারাগার থেকে জামিনে বের হয়ে কাতার চলে যান দুজনই। আর সেখান থেকেই দেশে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ ছিল। বাবলা সম্পর্কে জানা গেছে, কাতারে মারামারির ঘটনায়  একমাস সাজা ভোগের পর ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি বাবলাকে দেশে ফেরত পাঠায় কাতার পুলিশ। তারপর দেশে এসে সন্ত্রাসি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েন বাবলা।গত বছরের মাঝামাঝি সময়ে জামিনে বেরিয়ে ফের রাজত্ব ফিরে পাওয়ার চেষ্টা করতে থাকেন । কিন্তু এর আগেই উত্তান ঘটে ছোট সাজ্জাদের। অবস্থা বুঝে  বড় সাজ্জাদ তার রাজত্ব সামলাতে আস্হা  রাখেন ছোট সাজ্জাদের ওপর। এলাকায় ফিরে রাজ ত্ব ফিরে পেতে মরিয়া হয়ে উঠেন বাবলা। কিন্তু  ছোট সাজ্জাদের দাপটের কাছে  নতজানু হয়ে পড়েন বাবলা। তারপর তার ডন দুবাইয়ে বসবাস রত বড় সাজ্জাদের  দারস্ত হলেও মেলেনি সহায়তা। এ কারণে নিজের মতো করে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলার চেষ্টা করতে থাকেন বাবলা। রাজনৈতিক আশ্রয়  পেতে নিজেকে বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিতে থাকেন তিনি। এরই মাঝে পুলিশের ওপর হামলার একটি ঘটনায় গ্রেপ্তার হয় ছোট সাজ্জাদ। এর জন্য দায়ী করা হয় বাবলাকে। তখন আন্ডার ওয়ার্ল্ডের গুরু যার  নির্দেশনায় ছোট সাজ্জাদের সহযোগীরা বাবলাকে  টার্গেট করে একাধিকবার হামলা চালায়। কোন ভাবে প্রাণে বেঁচে গেলেও সবশেষে বুধবার আর রেহাই মেলেনি তার। কয়েক রাউন্ড গুলিতে ঝাঁজড়া  করা হয় তার শরীর।

    *সন্ত্রাসী বাবলাকে দলে নেন বিএনপি নেতা *

    পুলিশের ভাষ্যমতে, সম্প্রতি বিএনপি নেতাদের হাত ধরে রাজনৈতিক মঞ্চে জায়গা করে নেন বাবলা। সেই সুবাদে চট্টগ্রাম – ৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। মুক্তির পর এই সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় এরপর মহানগর বিএনপির আহ্বায়ক  আসাদুল্লাহর সঙ্গে ও তার ঘনিষ্ঠতা তৈরি হয়। মাত্র এক মাস আগে বিয়ে করেন বাবলা তার বিয়েতে উপস্থিত ছিলেন আসাদুল্লাহ, আবু সুফিয়ান সহ বিএনপি’র বেশ কয়েকজন শীর্ষ নেতা। বিভিন্ন সমাবেশে তাদের পাশে দেখা গেছে বাবলাকে।গত ৫ নভেম্বর  বুধবার বিকালে চট্টগ্রামের বাইজিদ বোস্তামী থানার চালিতা তলি পূর্ব মসজিদের কাছে গণ সংযোগে গুলি বিদ্ধ হন চট্টগ্রাম আসনে বিএনপি’র প্রার্থী আসাদুল্লাহ সহ তিনজন। এই তিন জনেন  মধ্যে বাবলা পরে হাসপাতালে মারা যান। এই হত্যাকান্ডে পুলিশের উপ- কমিশনার ( উত্তর) আমিরুল ইসলাম জানান, নিহত বাবলার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মামলার পরে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।
    তথ্য সূত্র: দৈনিক আমার দেশ সহ বিভিন্ন সংবাদ
    মাধ্যমে প্রকাশিত তথ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category