শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ঘুষ দুর্নীতি করে কেউ পার হবার সুযোগ নেই

Reporter Name / ২২০ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

মন্তব্য প্রতিবেদন: দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হওয়ার সুবাতাস লক্ষণীয়।ঘুষ দুর্নীতি আর ক্ষমতার
অপব্যবহার করে রাতারাতি পার হয়ে যাবার পথ
রুদ্ধ হয়ে আসছে। এ ব্যাপারে প্রশাসন ও ঘুরে দাড়িয়েছে। উদাহরণ স্বরূপ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করার কারণে ওসি থেকে পদাবনতি হয়ে এসআই পদে মাসুদ রানা। জানা গেছে জয়পুরহাট এর আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপ-পরিদর্শক হিসাবে অবনমিত হয়েছেন।রংপুরের একটি ঘটনায় তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগের দায়ের করা একটি বিভাগীয় মামলায় দীর্ঘ প্রক্রিয়া শেষে এই শাস্তি কার্যকর করা হয়েছে । ২০১৮ সালে রংপুর ডিবিতে ইন্সপেক্টর (ওসি)হিসাবে কর্মরত থাকাকালীন রংপুরের পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে একটি মামলা হয়।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আর বিরুদ্ধে এই শাস্তি আরোপ করা হয়।ইতোপূর্বে তিনি ২০২৩ সালের ২০ জুলাই ওসি তদন্ত হিসেবে এবং পরে ২০২৫ সালের ৮
মার্চ আক্কেলপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।গত ২৪ মার্চ ২০২৫ তিনি দায়িত্ব
হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category