শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

গৌরীপুরে( ময়মনসিংহ)জাতীয় কন্যাশিশু দিবস পালিত

Reporter Name / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

আনোয়ার হোসেন শাহীনঃ

“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা অফিসার্স ক্লাবে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুনের সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম, বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব , উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম প্রমূখ।

একই দিনে “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেল্‌প)-এর উদ্যোগে স্বপ্ন সারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা’র সভাপতিত্বে ও জেলা কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন আইরিন পারভীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category