শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

গৌরীপুরে ডাক্তার মো: আব্দুস সেলিম এর উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম

Reporter Name / ২৯৩ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

 

আনোয়ার হোসেন শাহীনঃ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প।

এই উদ্যোগের আয়োজক ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)এর সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ডা. মো. আবদুস সেলিম।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ময়মনসিংহ মেডিকেল কলেজের ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। গাইনী, মেডিসিন, হাড়ভাঙা ও জোড়া, নাক-কান-গলা, হৃদরোগ, নিউরো, যৌন ও চর্ম, শিশু, ডায়াবেটিসসহ নানা বিভাগের রোগীরা চিকিৎসা সেবা নেন। দিনব্যাপী এ ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।

আয়োজক ডা. মো. আবদুস সেলিম বলেন, “গৌরীপুর একটি অবহেলিত জনপদ। গত ১৭ বছরে এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে রাস্তা, ব্রিজ ও কালভার্ট। আমি চাই গৌরীপুরবাসী যেন স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ন্যায্য সুযোগ পায়।”

  • তিনি আরও বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল লক্ষ্য। তাই গৌরীপুরবাসীর স্বাস্থ্যসেবায় কিছুটা অবদান রাখতে এই বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি।”
    স্থানীয় জনগণ জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category