শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

গৌরিপুরে ছাত্রদল নেতা হুমায়ুন হত্যায় বাবার সাংবাদিক সম্মেলন

Reporter Name / ৩২২ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

আনোয়ার হোসেন শাহীনঃ

গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হত্যা মামলার আসামিরা জামিনে এসে বাদী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে হয়রানি করছে—এ অভিযোগ এনে আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গৌরীপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সহনাটী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ.বি. সিদ্দিক।

তিনি বলেন, গত ১৩ জুন সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীরকে নৃশংসভাবে খুন করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তিনজন এজাহারভুক্ত আসামি সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে বাদী, সাক্ষী ও তাদের স্বজনদের নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, ১০ সেপ্টেম্বর একই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আসামিপক্ষ আমার ও মামলার সাক্ষী মিজানুর রহমান খোকনের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ তোলে। তারা দাবি করেছে, হত্যার পর আমার নেতৃত্বে বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। অথচ হত্যাকাণ্ডের সময় আমি অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলাম এবং খোকনের একটি হাত ভাঙা ছিল। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর।

এ সময় লিখিত বক্তব্যে নিহত হুমায়ুন কবীরের বাবা আব্দুল কাইয়ুম বলেন, “ছেলেকে হারিয়ে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা আমি জানি না। অথচ আমার বিরুদ্ধে এবং মামলার সাক্ষীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। প্রকৃতপক্ষে ৬ নম্বর আসামি মো. মাসুদ রানার হুকুমেই আমার ছেলেকে খুন করা হয়, অপর দুইজনও এজাহারভুক্ত আসামি। তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category