শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

গাজীপুরে কাপাসিয়ায় শরিফ ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name / ৭৬ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ আলমগীর মোল্লা

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর, বাদ জুমা
কাপাসিয়া তাজউদ্দিন আহমেদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে, বাসস্ট্যান্ড, ডাক বাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোড, মুক্তিযোদ্ধা চত্বর, থানার মোড় হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

তাজউদ্দিন চত্বরে বিক্ষোভ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য প্রধান করেন
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী।

মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামাতের আমির মাওলানা ফরহাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাপাসিয়া শাখার সাবেক সভাপতি নুরুল ইসলাম সরকার, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক শামসুল হুদা লিটন, বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উত্তর শাখা সভাপতি আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন, একজন সত্যিকারের দেশপ্রেমিক।তিনি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী কন্ঠ কোটি মানুষকে উজ্জীবিত করেছিলো। জীবিত হাদির চেয়ে মৃত হাদি আজ অনেক বেশি শক্তিশালী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category