হুমায়ুন কবির,
গাংনী প্রতিনিধি।
মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের তেরাইল গ্রামের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান আটক।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তেরাইল গ্রামে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। অভিযানে তেরাইল গ্রামের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমানকে তার নিজ বাড়ি থেকে আটক করে যৌথবাহিনীর একটি দল। পরে জিল্লুর রহমানকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে । তার নামে আগে কোন মামলা ছিল না। জিল্লুর রহমানের এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসি।গাংনী থানার ওসি উত্তম কুমার জানান তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।নির্বাচনের আগে আওয়ামীলীগের নেতা কর্মি ধরপাকড়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।