ফোরকানুল ইসলাম, (কলাপাড়া) প্রতিনিধি :
খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অএ মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোঃ নাছির উদ্দিন হাওলাদার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী হুমায়ূন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার, বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোঃ সালমান প্রভাষক ইতিহাস।
বক্তারা বলেন, শিক্ষা মানুষের জীবনে আলো ছড়ায়। নতুন প্রজন্মকে সৎ, আদর্শবান ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় অপরিহার্য।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং আনুষ্ঠানিক ভাবে তাদেরকে সবক প্রধান করাহয়, পরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও সাংস্কৃতিক পর্ব পরিবেশিত হয়।
অধ্যক্ষ তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের মাদ্রাসার নিয়ম-শৃঙ্খলা মেনে চলা ও মনোযোগ সহকারে অধ্যয়নের আহ্বান জানান।
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ মাদ্রাসার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।