শাহ আলী তৌফিক রিপন 🙁 বিশেষ প্রতিনিধি)
জাতীয় নাগরিক পার্টি (এনসিসি) এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখার জন্য একটি সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্মারক নম্বর এনসিপি/কেন্দ্র/উ.স.ক./২০২৫-২০২৬/২০৮, তারিখ ১২ জুলাই ২০২৫ অনুযায়ী, ঘোষিত এই কমিটি পরবর্তী তিন (০৩) মাস অথবা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
ঘোষিত কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন নাহিদ হাসান। যুগ্ম-সমন্বয়কারীর দায়িত্বে আছেন আতিকুর রহমান কাদেরী, নাহিদ হাসান সাগর এবং রমজান মিয়া।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সৌরভ আহমেদ, ফুয়াদ হাসান, মো. ইলিয়াস খান, মহিবুল্লাহ আকাশ, খন্দকার আবুল বাসার, মো. তারিফুর রহমান পলাশ, তাহসিন আহমেদ, সৌরভ খান, শাহীন তালুকদার, ইমরান তালুকদার সৌরভ, এনামুল হক পিন্টু, ফাহিম আল হাসান, আলিফ রহমান খান পাঠান, বিপুল হাসান অপূর্ব, মো. রাকিব খান পাঠান, শিপন শর্মা, খন্দকার মনির, মেহেদী হাসান জয়, মনির হোসেন, শাহরিয়া ইসলাম তায়িম ও মো. কামরুজ্জামান সাগর।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমন্বয় কমিটি স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করা, সাংগঠনিক কাঠামো মজবুত করা এবং জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করবে।
এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই কমিটি কেন্দুয়ায় দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করবে এবং তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা আরও বাড়াবে।