শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

কেন্দুয়ায় ৭ দিনের ব্যবধানে ফের মোটরসাইকেল চুরি: জুড়াইল গ্রামের সজীবকে হাতেনাতে আটক।

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

কেন্দুয়া থেকে মনিরুল ইসলাম আকন্দ(সোহেল):

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জুড়াইল গ্রামের সজীব (পিতা: সুলতান) গতকাল শুক্রবার (০৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টায় কেন্দুয়া পৌরসভার শান্তিবাগ এলাকায় মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন।

ঘটনার সময় মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের সুব্রত চন্দ্র শীল, যিনি পেশায় হাইস্কুল শিক্ষক, বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। তিনি তার মালিকানাধীন “হিরো স্প্লেন্ডার” মোটরসাইকেল থেকে নামার পর বাজারের একটি প্যাকেট বোনকে দেওয়ার জন্য রেখে আসেন। এক/দুই মিনিটের মধ্যেই তিনি লক্ষ্য করেন তার মোটরসাইকেল কে বা কারা নিয়ে যাচ্ছে।

সুব্রত মাস্টারের চিৎকারে আশেপাশের লোকজন দৌড়াদৌড়ি শুরু করেন। এক পথচারী মহিলা জানায়, মোটরসাইকেলটি স্টার্ট ছাড়াই উত্তর থেকে দক্ষিণের দিকে ঠেলা হচ্ছে। স্থানীয়রা চোরের অবস্থান নির্ণয় করে একটি বাড়ির মধ্যে প্রবেশ করার সময় সজীবকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে রাতেই সজীবকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়। চোরের স্বীকারোক্তি অনুযায়ী, তার সঙ্গে আরও একজন সহযোগী রয়েছে।

এ ঘটনার পর এলাকাবাসী সচেতন এবং সক্রিয় ভূমিকা নিয়ে অপরাধ দমনে এগিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category