শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

কেন্দুয়ায় রিপন মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার।

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

কেন্দুয়া থেকে সোহেল আকন্দ:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রিপন মিয়া নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
২ জানুয়ারি শনিবার আনুমানিক মধ্যরাতে গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিপন মিয়া পাশ্ববর্তী কালেঙ্গা গ্রামের মোহাম্মদ মৌলা মিয়ার ছেলে। তিনি পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। তার সংসারে স্ত্রী ও আট বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রিপন মিয়াকে গলাকেটে হত্যা করেছে।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category