শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

‎কুয়াকাটায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০৪ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫








‎‎

‎ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :  “প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাগরকন্যা কুয়াকাটায় পালিত হয়েছে ২৭ তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল নীলাজ্ঞনা প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।


‎সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবু তাহের ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায়   প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ। সভায় দেড় শতাধিক প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।


‎আলোচনা সভায় বক্তারা বলেন, পতিত সরকারের সময় প্রতিবন্ধীদের টাকা লুটেপুটে খেয়েছে। প্রকৃত প্রতিবন্ধীরা ভাতা পায়নি। যারা প্রতিবন্ধী নয় তারা পেয়েছে। যার কারণে তাদের পালিয়ে যেতে হয়েছে। এখন সুষম বণ্টন করা হবে। প্রকৃত প্রতিবন্ধীরা প্রতিবন্ধী ভাতা পাবে।


‎এসময় বক্তারা আরো বলেন, বিএনপি সরকারের  সময় খালেদা জিয়া প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করেছে। আগামীতে বিএনপি সরকারে এলে তারা প্রতিবন্ধীদের অধিকার সু-নিশ্চিত করবে








আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category