শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

‎কুয়াকাটায় আইনজীবী আনোয়ার হোসাইনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

Reporter Name / ২৪৩ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫







‎ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর মহিপুর থানার  কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিমে পাশে এ ঘটনা ঘটে। এতে আনোয়ারের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়।


‎ স্থানীয়রা তাৎক্ষণিক আইনজীবী আনোয়ারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। 


‎আহত আনোয়ার হোসাইন বলেন, মহিপুর থানার  ধুলাস্বরের নয়াকাটা গ্রামের একটি মাছের ঘের নিয়ে কুয়াকাটার হারুন মৃধার দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। এঘটনায় প্রায় একমাস আগে আনোয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার বিকালে কুয়াকাটায় সালিশ মিমাংসার কথা ছিলো। কিন্তু আনোয়ার কুয়াকাটা এলাকায় পৌছানোর সঙ্গে সঙ্গে হারুন মৃধার নেতৃত্ব ১০ থেকে ১৫ জন তার উপর অতর্কিত হামলা চালায়।


‎এ সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া উপজেলা আইনজীবী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক বিচার দাবী করেন।


‎এ বিষয়ে  মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।  লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category