শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ্ এর কন্যা দীনা ওয়াদিয়া জিন্নাহ্ পাকিস্তানের রাজনীতি থেকে নির্বাসনেই থেকে গেলেন

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

অজয় দাশ গুপ্তঃ সাহেবের একমাত্র সন্তান। পার্সী যুবকের প্রেমে পড়ে বিয়ে করায় পিতা পুত্রীর সম্পর্ক ভেঙ্গে গিয়েছিল চিরতরে। এমন ঘটনা ভারতেও ঘটেছিল। নেহেরু কন্যা ইন্দিরার প্রেম পরিণয় পার্সী যুবকের সাথে। নেহেরুও রাজী ছিলেননা। মেয়েকে শান্তি নিকেতনে পাঠিয়ে চেষ্টা করেছিলেন বশীকরণের। শেষে মেনে নিয়েছিলেন।

হয়তো জিন্নাহ সাহেব ও মানতেন। মানারই কথা। তিনি ব্যক্তি জীবনে ধার্মিক ছিলেন না। খাওয়া বারণ, এমন অনেক কিছু খেতে দেখেছে অনেকেই। কিন্তু ঐ যে রাজনীতি,সারাজীবন ধর্মান্ধতা অার সাম্প্রদায়িকতার রাজনীতি সে কারনেই হয়তো একমাত্র কন্যাকেও দূরে ঠেলে দিতে হয়েছিল। অাজীবন দূরে থাকা মেয়েটি কি পিতার পদাংক অনুসরণ করে ইন্দিরা গান্ধী, শ্রী মাভো বন্দরনায়েক কিংবা বেনজীর হতে পারতেননা? পারতেন যে তার প্রমাণ দীনার জীবনেই দেখি আমরা। পিতার ড্রিমল্যান্ড পাকিস্তানে কোনদিন বসবাস করেননি। দেশভাগের যন্ত্রণা রক্ত আর পাকিস্তানের ভবিষ্যৎ বুঝতেন বলেই সারাজীবন কাটিয়েছেন পিতার দুশমন দেশ ভারতে। আজীবন ভারতের নাগরিক ছিলেন দীনা।
সম্প্রতি তিনি পরলোকে পাড়ি দিয়েছেন। ইতিহাসের বাঁকে বাঁকে কত বিচিত্র সব ঘটনা আর মানুষের ভীড়। সুূদর্শনা এই নারীর কাছে শেখার পাঠ বাকী রয়ে গেলো আমাদের। চোখ খুলে তাকালেই শেখা যায় বৈকি।তাঁকে আমার প্রণাম জানাতে মন চাইছে।
বিদায়।

ছবি ও তথ্য সূত্র : উইকিপিডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category