শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

কলাপাড়ার পাখিমারা বাজারে মহাসড়ক দখল করে বসানো অবৈধ পশুর হাট বন্ধ করে প্রশাসন।

Reporter Name / ২০১ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

 

ফোরকানুল ইসলাম কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (২ জুন) দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে হাটটি বন্ধ করে দেন কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। অভিযানে সহযোগিতা করে থানা পুলিশের একটি দল।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই প্রভাবশালীরা কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ওপর সপ্তাহের প্রতি সোমবার পশুর হাটটি বসিয়ে আসছিলেন। হাটটি ইজারাবিহীন হওয়ায় এবং এর মাধ্যমে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ায় প্রশাসন হাটটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক জানান, মহাসড়ক দখল করে হাট বসানো আইনত দণ্ডনীয় অপরাধ। সরকার রাজস্ব না পাওয়ায় এবং জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় হাটটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোথাও প্রভাব খাটিয়ে এ ধরনের অবৈধ হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category