শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

‎কলাপাড়ায় ১২ হাজার তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা?

Reporter Name / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

◊‎
‎ ফোরকানু ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :  পটুয়াখালীর কলাপাড়ায় ফরিদ তালুকদার (২৮) নামের এক কৃষকের  জমিতে রোপণ করা প্রায় ১২ হাজার তরমুজের চারা নষ্ট করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


‎স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক ফরিদ তালুকদার ৬ একর জমিতে তরমুজের চারা রোপণ করেছিলেন। চারা গাছগুলো ভালোভাবে বেড়ে উঠছিল। বৃহস্পতিবার সকালে তিনি জমির পরিচর্যা করতে গেলে দেখতে পান দুর্বৃত্তরা রাতে তার ক্ষেতের মধ্যে প্রবেশ করে চারার ওপর ক্ষতিকর রাসায়নিক স্প্রে ছিটিয়ে সব চারা নষ্ট করে দিয়েছে। এতে মুহূর্তেই চারাগাছগুলো শুকিয়ে যেতে শুরু করে।


‎ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ তালুকদার জানান, আড়াই কানি জমি লিজ নিয়ে এবং প্রিমিয়ার ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি তরমুজ চাষ শুরু করেছিলেন। কিন্তু স্প্রে দিয়ে চারা নষ্ট করে দেওয়ায় তার পুরো মৌসুমের স্বপ্ন ভেঙ্গে গেছে।


‎তিনি বলেন, “আমি ক্ষেত দেখতে এসে দেখি সব চারা শুকিয়ে মরে গেছে। বুঝতে পারলাম কেউ স্প্রে মেরে নষ্ট করেছে। এখন আমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত। কীভাবে ঋণ শোধ করবো জানি না।”


‎স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জেরে কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েচে। এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category