শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

‎কলাপাড়ায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে মাদ্রাসা সুপারের সাংবাদিক সম্মেলন।

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫



‎ফোরকানুল ইসলাম  ,  কলাপাড়া  (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :  পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসায় ১৩ শতাংশ জমি দান করার পরও তা বুঝিয়ে না দেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে দাতার ওয়ারিশদের বিরোধকে কেন্দ্র করে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ছোট বালিয়াতলী এম.এম.এ দাখিল মাদ্রাসার সুপার আ.ব.ম ফায়েজ উল্লাহ। শুক্রবার সকাল সাড়ে দশটায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎এসময় উপস্থিত ছিলেন ১০ শতাংশ জমিদাতা মেছের আলী খানের ছেলে আবদুল জব্বার খান, ৮ শতাংশ জমিদাতার ছেলে আবদুর রহমান খানের ছেলে  শাহিন খান, ওই মাদ্রাসার সহকারী মৌলভী রউফুল ইসলাম, সহকারী শিক্ষক আতিকুর রহমান, মনিরুল ইসলাম, নজরুল ইসলাম ও হাবিবুর রহমান।


‎লিখিত বক্তব্যে আ.ব.ম ফায়েজ উল্লাহ বলেন, তিনি ছোট বালিয়াতলী এম.এম.এ দাখিল মাদ্রাসায় সুপার হিসেবে কর্মরত রয়েছেন। বেশ কিছুদিন যাবৎ তাকে উদ্দেশ্যে করে এবং তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য কতিপয় অসাদু ব্যক্তি একটি মন্তব্য করে আসছে। প্রকৃত ঘটনা হচ্ছে ছোট বালিয়াতলী মুসুল্লীয়াবাদ গ্রামের ইউসুফ আলী সিপাইর পিতা মরহুর সেকান্দার আলী সিপাই ও অন্য একজন দাতা ১৯৭৯ সালে ছোট বালিয়াতলী এম.এম.এ দাখিল মাদ্রাসায় ১৩ শতাংশ জমি দান করেন। দান করার পর হইতে অধ্যবদি ওই জমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বুঝাইয়া না দেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে তাদের ওয়ারিশদের বিরোধ চলিয়া আসিতেছে। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গনে ইউসুফ আলী সিপাই সহ তাহার দলীয় কিছু লোকজন তার বিরুদ্ধে একটি মিথ্যা মানববন্ধন করেন। ওই মানববন্ধনে তারা উল্লেখ করেন, অবৈধভাবে কমিটি গঠন করা হয়েছে ও অবৈধভাবে ৩০ লক্ষ টাকার বিনিময়ে তিনজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে এবং ওলামালীগের সভাপতিকে ম্যানেজিং কমিটি সভাপতি করা হয়েছে। আসলে এসল অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।


‎তিনি আরও বলেন, সরকারের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা অনুস্মরন করে কমিটি গঠন ও অনুমোদিত হয়েছে এবং যথাযথ নিয়োগের নিময়-নীতি অনুস্মরন করে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হয়। কোন প্রার্থীর কাছ থেকে আদৌ কোন টাকা গ্রহন করা হয়নি। এছাড়া মাদ্রাসার সভাপতি কোনদিন ওলামা’লীগের সভাপতি কিংবা ওলামা’লীগের সঙ্গে সম্পৃক্ততা ছিলনা। যাহা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তাকে সামাজিক ভাবে হেয়’প্রতিপন্ন করার জন্য তারা মিথ্যা মানববন্ধন করেছেন। তাই তিনি মিথ্যা এ মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


‎এবিষয়ে জানতে চাইলে ইউসুফ আলী সিপাই বলেন, আমার বাবা এই মাদ্রাসায় জমি দাতা।
‎এবং মাদ্রাসায় জমি দেওয়ার পর মাদ্রাসাকে দখল না দেওয়ার বিষয়টি অস্বিকার করেন।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category