শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

কলাপাড়ায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের উপজেলা কমিটি গঠন

Reporter Name / ২৫৭ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫


‎ফোরকানুল ইসলাম, কলাপাড়া উপজেলা।প্রতিনিধি ঃ কলাপাড়ায়, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কলাপাড়া উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও পটুয়াখালী জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ পারভেজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ নূরে আলম মুরাদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সদস্য ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ অহিদুল ইসলাম।

‎সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আপ্যায়ন সম্পাদক ও জেলা আহায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন।
‎সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু তালেব ইভান মাতুব্বর।

‎অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, শিক্ষক ফিরোজ তালুকদার, মাহবুবুর আলম, আবুল কালাম আজাদ, মাওলানা নুরুজ্জামান, বেলাল হোসেন, নুরুল ইসলাম মিলন, মোরতাহিন বিল্লাহ ও মোঃ শহিদুল ইসলাম স্বপন।

‎বক্তারা বলেন, মাদ্রাসার বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বেতন বৈষম্য, গ্রেড বৈষম্যসহ নানাবিধ সমস্যার সমাধানে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎পরে কলাপাড়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোঃ আবু তালেব ইভান মাতুব্বর, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহবুবুর আলম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ ফিরোজ তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category