শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

‎কলাপাড়ায় ঘুঘু শিকার করে ফেসবুক লাইভে রান্না ও ভোজন,  যুবকের অর্থদন্ড।

Reporter Name / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫








‎ফোরকানুল ইসলাম , কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা  : পটুয়াখালীর কলাপাড়ায় ২০ টি ঘুঘু ও শাকিল পাখি শিকারের পর ফেসবুক লাইভে রান্না করে ভোজনের দায়ে বায়েজিদ আমীন (২৭) নামের এক যুবককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

‎ বুধবার বেলা বারোটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।


‎ এসময় কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোসারেফ হোসেন ও এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসেনর এমন পদক্ষেপের জন্য স্বাদুবাদ জানিয়েছেন সচেতন মহল। এর আগে মঙ্গলবার রাত দুইটায় ওই যুবক বন্ধুদের নিয়ে ফেসবুকে লাইভে এসে পাখিগুলো রান্না করেন।


‎নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে অভিযান পরিচালনা করে এক যুবককে অর্থদন্ড প্রদান করা হয়। পরে সে অর্থ পরিশোধ করে পাখি শিকার করবেনা মর্মে মুচলেখা দিলে তাকে ছেড়ে দেয়া হয়। বাংলাদেশে সংরক্ষিত ৭০০ পাখি শিকার হত্যা, আটক ও ক্রয়-বিক্রয় সম্পূর্ন বেআইনি। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।






আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category