• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline
লে.কর্নেল কাজী নুরুজ্জামান কেন বীর উত্তম উপাধি গ্রহণ করেননি?মুক্তি যুদ্ধের প্রতি অসম্মান নাকি একজন দেশ প্রেমিকের মহানুভবতা? উড্ডয়ন বহরে চাহিদার অনুপাতে উড়োজাহাজ না থাকায় এবং পাইলট স্বল্পতার কারণে অনেক আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে হিমসিম খাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ভারতের ত্রিপুরা রাজ্যের কসবা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সিকদার গ্রুপের খেলাপি ১০ হাজার কোটি টাকা ব্যাংক ঋণের কী হবে? ব্যাংক গুলোর দেউলিয়াত্ব অবসানে রাষ্ট্রের করণীয় কি? অপ্রিয় হলেও সত্য আজীবন বাঙ্গালী বিদ্বেষী ইতিহাসের ঘৃণ্যতম স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান এর শাসন আমলেই বাংলাদেশে উন্নয়ন হয়েছে সবচেয়ে বেশী। গাজীপুরে একই পরিবারের ৫ জন কে গলা কেটে হত্যা, মূল ঘাতক পলাতক। সন্দেহ ভাজন আটক-২। পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের, উদ্বেগ উৎকন্ঠায় বাংলাদেশ। মদ ও মাদকের অভয়ারণ্য নরসিংদীর পাট্টা এলাকা: ধ্বংসের মুখে তরুণ প্রজন্ম। এনসিপির নতুন নেতৃত্বে যোগ দিলেন মাওলানা মতিউর নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান নাদিম সহ জুলাই বিপ্লবের অসংখ্য নেতা কর্মী। শিবপুর ( নরসিংদী) সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকার কে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত এনেছে পিবিআই।

কলাপাড়াতে (পটুয়াখালী) এক নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার।

Reporter Name
Update : সোমবার, ৪ মে, ২০২৬

ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি  :    পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী  মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিন তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী ছিলেন। এছাড়া সে পার্শ্ববর্তী আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা ও কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের শিশু সন্তান ফারদিন ও চার বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়ায় ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ঝাটি হতো। রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে জানায়, যে তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ভোররাতে ওই নারীর লাশ উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, মানসিক শান্তনা দেয়ার জন্য ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা