শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ওসমান হাদীর ভাইকে সহকারী সচিব পদে চাকুরীতে নিয়োগ।

Reporter Name / ৫৭ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ডেস্ক রিপোর্ট : শ’হী’দ শ’রি’ফ ও’সমান হা’দির ভাই ওমর বিন হা’দিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত সহকারী হাইকমিশনারের দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

যুগ্ম সচিব আবুল হায়াৎ মুহাম্মদ রফিক এই প্রজ্ঞাপনে সই করেছেন। এতে বলা হয় ওমর বিন হা’দিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাকের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে বাংলাদেশ সহকারী হাইকমিশনার বার্মিংহাম যুক্তরাজ্যের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।এ নিয়ে  রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন   মহলে আলোচনা -সমালোচনার ঝড় বইছে। তাদের মন্তব্য ওসমান হাদীর বড় ভাই কি কোন বিসিএস ক্যাডারের সরকারী কর্মকর্তা ছিলেন? এই পদে তো পররাষ্ট্র ক্যাডারের বিসিএস কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়।উনি তো কোন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারিও ছিলেন না?তাহলে সরকারের এই সিদ্ধান্ত কি হাদী হত্যার বিচার কে আড়াল করতে এই নিয়োগ প্রক্রিয়া?পারিবারিক ভাবে ও  এই নিয়োগে খুশি নন ওসমান হাদীর স্ত্রী।তিনি গণমাধ্যম কে জানিয়েছেন,খুনিদের গ্রেফতার না করে উনার বড় ভাইকে তড়িঘড়ি করে যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে  সচিব পদ মর্যাদায় চাকুরিতে নিয়োগ দেয়া আমাদের পারিবারিক দাবি ছিল না।সবার আগে খুনিদের গ্রফতার করে আইনের হাতে সোপর্দ করা এখন সময়ের দাবি।

এব্যাপারে  ইনকিলাব মঞ্চ থেকে সরাসরি প্রতিবাদ,কোন লোভনীয় অফার দিয়ে শহীদ ওসমান হাদীর বিচার কে সরকার ভিন্ন খাতে রূপ দেয়ার চেষ্টা করা হলে তা বরদাশত করা হবেনা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category