শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

ইটালি যাবার পথে লিবিয়াতে নিয়ে ৩ বাংলাদেশী কে গু*লি করে হ*ত্যা

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

  1. স্টাফ রিপোর্টার:
কথা ছিলো ইতালিতে নিয়ে যাবে। উন্নত জীবনের আশায় তিন বাংলাদেশী যুবক রাজি হয়েছিলেন। কিন্তু তাদেরকে লিবিয়াতে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
 তারা মাদারীপুরের তিন যুবক। ইঞ্জিনচালিত নৌকায় করে ইতালির উদ্দেশে যাত্রা করার সময় সশস্ত্র পাচারকারী চক্র গুলি চালালে ঘটনাস্থলেই তারা নিহত হন। সহযাত্রীদের মাধ্যমে পরিবার জানতে পারে, তিনজনের লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে।
নিহতরা হলেন, মাদরীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ইমরান খান (২৮), রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের মুন্না তালুকদার (৩০) ও ঘোষলাকান্দি গ্রামের বায়েজিত শেখ (২৯)। নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, কিছুদিন আগে ওই তিন যুবকই দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশে লিবিয়া যান। স্থানীয় মানব পাচারকারী শিপন খানের মাধ্যমে তাদের এই যাত্রা শুরু হয়। মাদারীপুর সদর উপজেলার হাজি মো. তৈয়ব আলীর ছেলে ইমরান খান গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন। অভিযোগ রয়েছে, শিপন খান তাকে সরাসরি ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে ২২ লাখ টাকায় চুক্তি করেন। লিবিয়ায় পৌঁছানোর পর পাচারকারীরা ইমরানকে আটকে রেখে ধারাবাহিক শারীরিক নির্যাতন চালায় এবং পরিবারকে চাপ দিয়ে আরও ১৮ লাখ টাকা আদায় করে। সবশেষে ১ নভেম্বর ইমরানসহ অন্যদের একটি ইঞ্জিনচালিত নৌকায় তোলা হয়। পরে একটি নির্জন এলাকায় মাফিয়ারা গুলি চালালে ইমরান ঘটনাস্থলেই নিহত হন। মঙ্গলবার তার মৃত্যু সংবাদ পরিবারের কাছে পৌঁছায়।
একই দিনে মুন্না তালুকদার ও বায়েজিত শেখও একই ধরনের গুলিতে নিহত হন। তাদের ক্ষেত্রেও প্রক্রিয়া ছিল প্রায় অভিন্ন। রাজৈরের দুর্গাবদ্দী ও ঘোষলাকান্দি গ্রামের এই দুই যুবকও দালালদের প্রলোভনে পড়ে লিবিয়ায় যান।
( লোভে অনৈতিক পথে পা বাড়াবেন না। আগে বেঁচে থাকা পরে উন্নত জীবন।)
তথ্যসূত্র:
১।বিডিনিউজ টুয়েন্টি ফোর.কম
২।সময় নিউজ.কম
৩।দৈনিক ইত্তেফাক
৪।দৈনিক মানব জমিন
৫।দৈনিক কালের কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category