শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ইউনিয়ন যুবলীগ সভাপতির ৯ কোটি টাকার সম্পদ অর্জন।

Reporter Name / ১৩৯ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫


নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী পলাশের ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু ডাকাতের বিরুদ্ধে সম্পদ ক্রোকের আদেশ  দিয়েছেন আদালত। একই সঙ্গে এই সম্পত্তির জন্য রিসিভার নিয়োগ আদেশ দেওয়া হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত ৮ কোটি  ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন  কমিশন (দুদক) মামলাটি দায়ের করেন। গত মঙ্গলবার তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করার পরিপ্রেক্ষিতে আদালত  এ আদেশ দেয়। দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সাইদুজ্জামান মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।
জানা যায় বেলুর নিজ এলাকা পলাশ উপজেলার কাজিরচর মৌজায় ২৭ শতাংশ জমির উপর নির্মিত ৩০৪ বর্গফুটের তিন তলা ডুপ্লেক্স বাড়ি। যার মূল্য আনুমানিক ৪ কোটি টাকা এবং একই এলাকায়  ৬ শতাংশ জমিতে নির্মিত ৬৫০  বর্গফুটের পাঁচতলা ভবন। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬৮ লাখ টাকা। অবৈধ উপার্জন দিয়ে এ সম্পত্তি ক্রয় ও বাড়ি নির্মাণের অভিযোগে আদালত এ রায় দেয় ।
স্থানীয়দের ভাষ্য,২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হন দেলোয়ার। এরপর এলাকার শীতলক্ষা ও আশপাশে কৃষি জমি থেকে ওভাবে বালু উত্তোলন চাঁদাবাজি ছিনতাইসহ অপরাধের স্বর্গরাজ্য  তৈরি করেন দেলু।শুধু তাই নয় অপরাধ কার্যক্রম পরিচালনার জন্য গড়ে তোলেন একটি
সশস্ত্র ক্যাডার বাহিনীও। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি চাঁদাবাজি সহ অর্ধশতাধিক মামলা রয়েছে।
দেলু বাহিনীর এক সদস্য জানান, ৫ আগস্ট এর পর থেকে এখন পর্যন্ত  দেলু এলাকাছাড়া। খেয়ে না খেয়ে আমরা অনাহারে দিন কাটাচ্ছি। আর দেলু আমাদের মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়ে দেশ-বিদেশে ফুর্তি আমুদ করছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে আইন প্রয়োগ কারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন তার সহযোগীরাও।  এ ব্যাপারে পলাশ থানার ওসি মনির হোসেন জানান,এ থানায় দেলুর  বিরুদ্ধে কোন মামলা নেই। তবে শুনেছি তার বিরুদ্ধে আশপাশের থানায়  বেশ কিছু মামলা রয়েছে। তাছাড়া দুদক থেকেও তাকে ক্রোকাদেশ  দেওয়া হয়েছে।
# তথ্য সূত্র : ১.সহকারী পরিচালক(দুদক) গাজীপুর জেলা।
২.দৈনিক আমার দেশ।
৩. সাপ্তাহিক  নরসিংদির খবর।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category