নেত্রকোণা জেলাধীন কেন্দুয়ার আরিফা সিদ্দিকী এ্যামি বাংলাদেশ সরকারের উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন বলে জানা গেছে পারিবারিক সূত্রে ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১১টা ১৬ মিনিটে এক ফোন কলে এ তথ্য নিশ্চিত করেন তার চাচা শফিকুল আলম শ্যামল ।
আরিফা সিদ্দিকী এ্যামির গ্রামের বাড়ি মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর । পিতা- মরহুম ডাঃ শামসুল আলম ভুইয়া, মাতা-শাহনাজ বেগম ।
তাছাড়া শফিকুল আলম শ্যামল তাঁর একটি ফেইসবুক স্ট্যাটাস শেয়ার করেন । যেখানে লেখা – আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই মরহুম ডাঃ শামসুল আলম ভুইয়ার ছোট মেয়ে – আমার ভাতিজী – আরিফা সিদ্দিকী এ্যামি, বাংলাদেশ সরকারের উপসচিব হিসাবে পদোন্নতি পেয়েছে ।
আমার মরহুম ভাইয়ের শান্তি কামনায় ও আমার ভাতিজির উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি ।
উল্লেখ্য বিসিএস প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৬৮ জন কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ।