শিরোনাম :
দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে। ট্রেনে প্রতিনিয়ত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কে বছরে কোটি কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে—তারিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (বাঞ্ছারামপুর)।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

আড়াইহাজারে নরসিংদী র‍্যাব ক্যাম্পের এএসআইকে কু/পিয়ে মোটরসাইকেল ছি/নতাই: মামলা হলেও উদ্ধার হয়নি কিছুই।

Reporter Name / ১৬৯ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ক্রাইম রিপোর্টারঃ

নরসিংদী ১৪ নভেম্বর ২০২৫:
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) কু/পিয়ে তার মোটরসাইকেল, নগদ টাকা ও সরকারি পরিচয়পত্র ছিনিয়ে নিয়েছে দু/র্বৃত্তরা। ১লা নভেম্বর শনিবার গভীর রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

আ/হত এএসআই (নিঃ) মোহাম্মদ বিল্লাল হোসেন বর্তমানে র‍্যাব, সিপিএসসি নরসিংদী ক্যাম্পে কর্মরত । তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বৈরটিপাড়া গ্রামের মৃ/ত হাফিজ উদ্দিনের ছেলে।

এজাহারে বিল্লাল হোসেন জানান, তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলেন। ৩১ অক্টোবর এক দিনের নৈমিত্তিক ছুটিতে ঢাকায় আসেন। পরদিন রাত সাড়ে ১২টার দিকে কর্তৃপক্ষের জরুরি ডাকে তিনি নিজ কর্মস্থলে ফেরার পথে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিনজন দু/র্বৃত্ত তার পথরোধ করে।

তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গেই দু/র্বৃত্ত/রা ধারালো অ/স্ত্র দিয়ে তার বাম পা ও কোমরের নিচের অংশে কু/পিয়ে জ/খম করে। পরে তারা তাকে হ/ত্যার হু/মকি দিয়ে তার লাল রঙের ইয়ামাহা মোটরসাইকেল (রেজি. নং ঢাকা মেট্রো-ল-৫৯-১২৭৪), সঙ্গে থাকা তিনটি সিমকার্ড সংযুক্ত মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা, পুলিশ আইডি কার্ড ও র‍্যাব আইডি কার্ড ছিনিয়ে নেয়।

দু/র্বৃত্তরা ঘটনাস্থল থেকে গাউছিয়ার দিকে পা/লিয়ে যায়। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং তারা নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলে এএসআই বিল্লাল হোসেন জানিয়েছেন।

তিনি আরও জানান, ঘটনার পর শারীরিক অসুস্থতা ও পারিবারিক পরামর্শের কারণে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।

এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রে/ফতার বা লু/ণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখযোগ্য কোনো অগ্রগতিও পাওয়া যায়নি বলে সূত্রে জানা গেছে।

ভিকটিম এএসআই বিল্লাল হোসেন বলেন, “মামলার আসামিদের গ্রে/ফতারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা আমি জানি না।”মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রে/ফতারে পুলিশ কাজ করছে।”

তথ্যসূত্র ও ছবি ক্রেডিট: kazi tv,নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category