শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

‎আগামী নির্বাচনে  কিন্তু ব্যালটে নৌকা থাকবে না, তাই সবাইকে ধানের শীষে  ভোট দিতে বলেন——-এবিএম মোশাররফ হোসেন

Reporter Name / ২২৭ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫







‎আগামী নির্বাচনে  কিন্তু ব্যালটে নৌকা থাকবে না


‎ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা :

‎আগামী এয়োদশ সংসদ নির্বাচনে১১৩ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ এবার কিন্তু ব্যালটে নৌকা মার্কা থাকবে না, তাই উন্নয়নের স্বার্থে সবাইকে ধানের শীষে ভোট দিতে বলেন। এই এলাকার উন্নয়ন করতে ধানের শীষের প্রার্থী কে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।’ মোশাররফ হোসেন আরো বলেন, ‘ আমরা আল্লাহ তায়ালার ওপর বিশ্বাস রাখি। কোরআনকে এবং আল্লাহর রাসুলকে বিশ্বাস করি। আমরা ধর্মভীরু। আমাদের সাধারণ ভোটারদের এখন দুই টা দল ধর্মের দোহাই দিয়ে ভোট চায়। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ পাখা ও দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি নবী ভোট পাবেন, কিংবা বেহেশতে যাওয়া যায়- ভোটের জন্য এমন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এরা মুসলমান নামের ভন্ড।’  এর থেকে সবাই কে সতর্ক ও সাবধান  থাকার আহ্বান জানান তিনি। মোশাররফ হোসেন আজ রবিবার দুপুরে লালুয়ার বানাতি বাজারে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি এসময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রতিশ্রুতি দেন আগামী দিনে এলাকার সকল ধরনের উন্নয়ন করার।


‎লালুয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫ উপলক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন,  মহিলা দলের নেত্রী সাবেরা আক্তার কনিকা । সম্মেলনের উদ্বোধক ছিলেন মহিলা দলের নেত্রী সালমা আক্তার লিলি। অন্যতম বক্তা ছিলেন ফাতেমা নাসরিন সীমা।

‎সভায় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বিএনপি নেতা নুরুল হক মুন্সী, রফিকুল ইসলাম মৃধ, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মজিবর প্যাদা প্রমুখ।  সম্মেলনকে ঘিরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।






আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category