শিরোনাম :
স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক। আততায়ীর বন্দুক নিশানা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

একজন ইউপি চেয়ারম্যানের ব্যাঙ্ক একাউন্টে ১৪ কোটি টাকার লেনদেন দুদকে তলব

Reporter Name / ২৪৮ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ফয়সাল ইসলাম নিলয় :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাখমায়া ব্যক্তিগত ব্যাংক একাউন্টে চাঞ্চল্যকরভাবে চৌদ্দ হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এসেছে এবং কীভাবে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একাউন্টে এত বড় অঙ্কের টাকা লেনদেন সম্ভব হলো—তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

এ বিষয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ একাধিক সূত্র বলছে, লাখ স্থানীয়ভাবে দলীয় রাজনীতির একজন পরিচিত মুখ হলেও, তার এই অর্থ লেনদেনের ব্যাপারে দলীয় কোনো অনুমোদন ছিল না। বরং অনেকেই তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যায়িত করে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে, এই ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

আড়াইহাজার থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা বিষয়টি অবগত হয়েছি। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাও ইতোমধ্যে খোঁজখবর নিতে শুরু করেছে। যদি সত্যি এমন লেনদেন হয়ে থাকে, তাহলে তা নজিরবিহীন দুর্নীতির ইঙ্গিত বহন করে।”

এদিকে, ইউনিয়নবাসীর অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও কল্যাণে যেখানে প্রতিনিয়ত সীমাবদ্ধতা দেখা যায়, সেখানে একজন চেয়ারম্যানের একাউন্টে হাজার হাজার কোটি টাকার লেনদেন—এটা কিভাবে সম্ভব?

চেয়ারম্যান লাখ এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি। মনে হয় তিনি জেল হাজতে আসেন

জনগণের দাবির প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে দ্রুত বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category