শিরোনাম :
টাইম ম্যাগাজিনের জরিপে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধান মন্ত্রী তারেক রহমান। দেশে জ্বালানি তেলের তীব্র সংকট পেট্রোল পাম্পে হাহাকার, সরকার বলছে মজুদ সন্তোষজনক, বাস্তব চিত্র ভিন্ন। পুলিশের তথ্য : ওসমান হাদী হত্যায় ব্যবহৃত পিস্তল কেনা হয় ২ লাখ টাকায় শেষ পর্যন্ত পিস্তলটি উদ্ধার হয় নরসিংদী থেকে। কলাপাড়ায় (পটুয়াখালী) পড়া না পারায় অষ্টম শ্রেনীর শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি । লালন ধর্মের অনুসারী কুষ্টিয়ার কথিত পীর শামীম ওরফে বাবা জাহাঙ্গীর হত্যার অন্ত:রালে। আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম।
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন

বাউফলে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

Reporter Name / ৩৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির (একাংশের) আলোচনা সভা, র‌্যালি, দোয়া মিলাদ ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে দশটায় হাসপাতাল রোডস্থ বিএনপি’র কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, বাউফল পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব অলিউর রহমান, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.পলাশ ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মঞ্জু প্রমুখ।

সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ করা হয়। এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষ থেকে ৬শতাধিক দুস্থদের মাঝে ৫কেজি চাল, আধা কেজি চিনি, আধা কেজি মসুর ডাল ও এক প্যাকেট সেমাই বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category