শিরোনাম :
আমেরিকা-ইসরাইলী আগ্রাসনে নিহত মুসলিম বিশ্বের শীর্ষ নেতা গণ এর তালিকা। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইজিপির জিরো টলারেন্স নীতি। বিখ্যাত গিটারিস্ট কাজী অনিরুদ্ধ এবং কিছু স্মৃতিচারণ। ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার। নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা। মন্ত্রী পরিবারের সন্তান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন।
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শ্বশুর- শাশুড়ি কর্তৃক গৃহবধূকে হত্যার অভিযোগ!

Reporter Name / ২৮৮ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে বাউফলের মেয়ে, মুক্তা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার শ্রীশ্বশুররামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তা আক্তার দুই সন্তানের জননী। নিহতের বাবার বাড়ি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে।

ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এ ঘটনায় দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ০৮, তারিখ: ০১.০৮.২০২৫) নথিভুক্ত হয়েছে। রাত ৯টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তার শাশুড়ির দাবি, হঠাৎ স্ট্রোক করেই তার মৃত্যু হয়েছে। তবে ভিন্ন দাবি করেন নিহতের ভাই মাসুম। তিনি বলেন, শ্বশুর-শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আমার বোনের মৃত্যু হয়েছে। সে কয়েক দিনের মধ্যে বাবার বাড়ি ফেরার কথা বলেছিল। আমরা সঠিক তদন্ত করে ও দোষীদের শাস্তি চাই।

পরিবারের আরও অভিযোগ, মৃত্যুর বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নেয়নি।

এবিষয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. জাহিদুর রহমান বলেন, সকাল ৯টার দিকে রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমার ধারণা সকাল ৬টা থেকে সাড়ে ৬টার ভেতর তিনি মারা গেছেন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category