শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিক্ষককে পিটিয়ে লাঞ্ছিত করলেন আব্দুল কাদির মোল্লা নরসিংদী জেলা জুড়ে নিন্দার ঝড়

Reporter Name / ১৫৯ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মাইনউদ্দিন সরকার

এবার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে পিটিয়ে লাঞ্ছিত করে, কলেজ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে, সারাদেশে শিক্ষানুরাগী হিসেবে পরিচিত, থার্মেক্স গ্রুপ ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা’র বিরুদ্ধে। শিক্ষককে পিটিয়ে কলেজ থেকে বের করে দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, জেলা জুড়ে নিন্দার ঝড় বইছে।
মারধোর ও লাঞ্ছিতের শিকার আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষক রাকিব হোসাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্যটি হুবহু তুলে ধরা হলো।
“আমার অপরাধটা আসলে কী ছিল, আজও বুঝে উঠতে পারিনি। কলেজের স্কাউট ইউনিটের দায়িত্ব পালন করে আমি সবসময় ছাত্রদের শৃঙ্খলা, মানবতা আর দায়িত্ববোধ শেখানোর চেষ্টা করেছি। জাতীয় সংগীত বাজানোর ঘটনাটাতে আমি কোনোভাবেই দায়ী ছিলাম না — সেটি ছিল মাইক অপারেটরের ভুল। তবুও চেয়ারম্যান স্যার আমার আইডি কার্ড কেড়ে নেন, পরে আবার বললেন চাকরিতে যোগ দিতে। কিন্তু গতকাল কোনো কারণ ছাড়াই আমাকে চাকরি থেকে অব্যাহতি দেন।
আজ প্রশ্ন একটাই — একজন শিক্ষককে এভাবে অপমানিত, পিটিয়ে, কলেজ থেকে বের করে দেওয়ার অধিকার কে দিয়েছে? স্বৈরাচারী আচরণ আর ভয়ভীতির রাজত্বের কারণে অনেকে চুপ থাকছেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করলেই যদি শাস্তি হয়, তাহলে শিক্ষার পরিবেশ কোথায়?”
(আজকের প্রেক্ষাপট থেকে বক্তব্যটি সংগৃহীত)
অর্থের বিনিময়ে শিক্ষা বানিজ্যের কারিগর ও নারী কেলেংকারীর হোতা আব্দুল কাদির মোল্লা’র কুকর্মের কাহিনী আসছে খুব শীঘ্রই।

ছবি ক্রেডিট: চেতনা টিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category