শিরোনাম :
আহমদ ছফার বিয়ে ও শামীম শিকদার প্রসঙ্গ। যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শরীয়তপুর ডিসির নারী কেলেঙ্কারি শেষ হতে না হতেই না এবার নরসিংদীর ডিসি কার্যালয়ের সহকারী নাজিরের বিরুদ্ধে ধ*র্ষণের অভিযোগ।

Reporter Name / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ক্রাইম রিপোর্টার:

নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী নাজিরের বি’রুদ্ধে ধ*র্ষণের অভিযোগ এনে মা’মলা করেছেন এক নারী।
নরসিংদীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে সোমবার অভিযোগের পর বিচারক মো. আলী আহসান মাধবদী থানার ওসিকে মামলা নথিভুক্ত করার আদেশ দিয়েছেন বলে আইনজীবী খন্দকার আব্দুল হালিম জানান।
সহকারী নাজির ইকরাম হোসেন (৪২) নরসিংদী পৌর শহরের পূর্ব ভেলানগর এলাকার মৃত ইলিয়াসের ছেলে।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম মঙ্গলবার বলেন। এখনও আদেশটি আসেনি। আদেশ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বরাতে আইনজীবী বলেন,বাদীর বাবা একজন পক্ষাঘাতগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা। তিনি তার বাবার জন্য একটি হুইল চেয়ারের আবেদন করেন জেলা প্রশাসক কার্যালয়ে। সেখান থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে সহকারী নাজির ইকরাম হোসেন ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন। কয়েক দিন আলাপের পর একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন।
গত ৯ মার্চ বিয়ের কথা বলে তাকে মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন গাজী আবাসিক হোটেলে নিয়ে দফায় দফায় ধ*র্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করেছেন বাদী।
তিনি আরও অভিযোগ করেন,বার বার বিয়ের তাগাদ দিলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এই সময়ে তার কাছ থেকে অন্তত দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নেন সহকারী নাজির। ১৬ জুন ইকরাম হোসেন বিয়ে করতে অস্বীকৃতি জানান।

বাদী বলেন, তিনি বিষয়টি নিয়ে থানায় মামলা করতে গেলে তাকে আদালতে মামলার পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category