শিরোনাম :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দুই ভাই এক সংগে এবার ত্রয়োদশ জাতীয় সংসদে। ১১৪ পটুয়াখালী ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবীতে সংবাদ সম্মেলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও সমকালীন রাজনৈতিক প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Alliance for Educational Society Development, Bangladesh এর স্বেচ্ছাসেবী ভূমিকা। বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। পাসপোর্টের জন্য পঙ্গু বিদেশিনিকে বিয়ে করা কি প্রতারণা? কলাপাড়ার উন্নয়নে ৩৭ দফা প্রস্তাবনা।   পায়রা বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে…মিট দ্যা প্রেসে কেন্দ্রীয় নেতা  এবিএম মোশাররফ হোসেন। নেত্রকোনা কেন্দুয়ায় ধানের শীষের পক্ষে মাঠে কেন্দ্রীয় নবীন দল। বাউল গানের বরেণ্য শিল্পী কেন্দুয়ার সুনীল কর্মকার চলে গেলেন পরপারে।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

রায়পুরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৮৮ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা প্রেসক্লাব এর বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২২ মে) দুপুরে প্রেসক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সভায় রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর সাবেক মহাপরিচালক ড. আব্দুল হাই সিদ্দিক।

সভার উদ্বোধন করেন রায়পুরা প্রেসক্লাব এর কার্যনির্বাহী পরিষদের প্রধান উপদেষ্টা ও রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক ও সহ-সভাপতি এস. এম শরীফ এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের নির্বাহী উপদেষ্টা মোছলেহ্ উদ্দিন বাচ্চু, মো. জয়নুল আবেদীন, মো. মোস্তফা খান, ইফতিকার আহাম্মদ ভূঁইয়া ইতু, আব্দুর রহমান খোকন, সাইফুল ইসলাম পলাশ, বশির উদ্দিন মোল্লা, সাবেক সভাপতি এম. নুর উদ্দিন, মাহবুবুল আলম লিটন, আমীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মোজ্জামেল হক এবং ক্লাবের অন্যান্য কার্যনির্বাহী সদস্যসহ সকল সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল হাই সিদ্দিক বলেন, দেশে নানা কারণে, সময়ের প্রেক্ষাপটে আমাদের সমাজের অনেক প্রতিষ্ঠানই দুর্বল হয়ে পড়েছে। সাংবাদিকদের মধ্যে যদি ঐক্য বজায় থাকে তবে প্রেসক্লাবগুলো শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। সাংবাদিকদের দেশ ও জাতীর কল্যাণে পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা ও পারস্পরিক সমঝোতা উপর গুরুত্বারোপ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category