শিরোনাম :
আমেরিকা-ইসরাইলী আগ্রাসনে নিহত মুসলিম বিশ্বের শীর্ষ নেতা গণ এর তালিকা। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইজিপির জিরো টলারেন্স নীতি। বিখ্যাত গিটারিস্ট কাজী অনিরুদ্ধ এবং কিছু স্মৃতিচারণ। ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার। নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা। মন্ত্রী পরিবারের সন্তান এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

রাজধানীতে জামায়াত সহ সাত দলের বিক্ষোভ কর্মসূচি পিআর না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি।

Reporter Name / ২৬০ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :জুলাই সনদ এর আইনি ভিত্তি দেওয়া সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন আয়োজন এবং পিআর পদ্ধতি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করেছে জামায়েত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস সহ সাতটি রাজনৈতিক দল। তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাইতুল মোকাররম ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেয়া দল গুলোর মধ্যে আরও আছে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি। এসব সমাবেশে বক্তারা বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের আগে মৌলিক সংস্কারের কাজ শেষ করার কথা। কিন্তু সে কথার বাস্তবায়ন নেই। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি এবং সে অনুযায়ী নির্বাচন দিতেই হবে।ঐকমত্য কমিশনে অংশ নেয়া ৩১ দলের মধ্যে ২৬ টি পিআর পদ্ধতি তে নির্বাচনের পক্ষে। কিন্তু একটি দল এতে বাঁধা প্রদান করছে। সরকার যেন তাদের কথায় সিদ্ধান্ত না নেয়। এদিকে তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ঢাকার বাইরে সব বিভাগীয় শহরে বিক্ষোভ করবে এসব রাজনৈতিক দল। সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
করেছে ওই রাজনৈতিক দল গুলো।
বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে: জামায়াত নেতা গোলাম পরওয়ার
বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদ আরেকটি হাসিনার জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার। গতকাল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জামায়েত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ হতে দেবে না । নির্বাচনের আগে সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা সংস্কাকারের জন্য লিখিত ওয়াদা দিয়েছেন। তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই নির্বাচন দিতে হবে। প্রতিটি গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে নইলে দেশ মহা দুর্যোগে পড়তে পারে। কোন সংকর তৈরি না করে এই সনদের ভিত্তিতেই নির্বাচন দিতে
হবে এবং ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রম স্থগিত করে রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
বি.দ্র.ছবি ক্রেডিট যমুনা টিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category