শিরোনাম :
ইরান থেকে ইসরায়েল পর্যন্ত ক্ষেপণাস্ত্র পৌঁছানোর বাঁধা সমূহ। আমেরিকা-ইসরাইলী আগ্রাসনে নিহত মুসলিম বিশ্বের শীর্ষ নেতা গণ এর তালিকা। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইজিপির জিরো টলারেন্স নীতি। বিখ্যাত গিটারিস্ট কাজী অনিরুদ্ধ এবং কিছু স্মৃতিচারণ। ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি ‘মাদক সম্রাট’ জসিম গ্রেপ্তার। নরসিংদীতে আলোচিত মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। সেহরির পরপরই সং/ঘ/র্ষে জড়ালো দুই গ্রুপ, বাবা ছেলেসহ প্রাণ গেল ৪ জনের। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্যাপ্টেন এহতেশাম এবং তার চলচ্চিত্র জীবন। বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এর অজানা তথ্য। শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার”

Reporter Name / ২৯১ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মোঃ আশিকুর রহমান সবুজ
স্টাফ রিপোর্টার ভোলা।

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, ভোলা) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গঠিত একটি চৌকস দল ভোলা সদর থানার মামলা নং-২১, তারিখ- ১০/০৭/২০২৫ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১) ধারার এজাহারনামীয় মূল আসামীকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এজাহার অনুযায়ী গত ০৯/০৭/২০২৫ খ্রিঃ তারিখ অনুমান রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় ভিকটিমের বসত ঘরের মধ্যে সিঁধ কেটে প্রবেশ করে গ্রেফতারকৃত আসামি ১। মো: কামাল হোসেন ওরফে কামাল মাঝি (৩৫) অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় ভিকটিমের হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে ছবি ধারণ করে।

মামলাটির গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় ধারাবাহিক অভিযান পরিচালিত হয়। অভিযানের ধারাবাহিকতায় এজাহারনামীয় মূল আসামী মো: কামাল হোসেন ওরফে কামাল মাঝি (৩৫), পিতা-তোফাজ্জল মাঝি, সাং-কন্দ্রকপুর, ওয়ার্ড নং ৪, রাজাপুর ইউপি, থানা ভোলা সদর জেলা ভোলা কে অদ্য ১৪/০৭/২০২৫ ইং তারিখ সকাল ০৫.৩০ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ দক্ষিণ চর আনন্দ এলাকা হতে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category