আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অফিস সহকারী ফিরোজ খান। এ সময় আরও বক্তব্য রাখেন আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (এফপিআই) কোহিনুর বেগম, আব্দুল মোতালেবসহ অনেকে।
বক্তারা বলেন, “সম্প্রতি কিছু গণমাধ্যমে আমাদের অফিস ও কর্মকর্তাদের নিয়ে যে সব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। এই ধরনের সংবাদ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মানসিকভাবে আঘাত করছে এবং অফিসের সুনাম ক্ষুণ্ণ করছে।”
তারা আরও বলেন, “সংবাদের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও যাচাই-বাছাই অপরিহার্য। কোনো রকম প্রমাণ ছাড়া ব্যক্তিগত উদ্দেশ্যে এমন সংবাদ প্রচার সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।”
সংবাদ সম্মেলনে বক্তারা সংশ্লিষ্ট সংবাদকর্মীদের এ ধরনের অনৈতিক ও ভ্রান্তিপূর্ণ প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন প্রমূখ।