শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার!

Reporter Name / ১২৭ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি:
পাটুয়াখালীর বাউফ‌লে উর্মি আক্তার(১৫) নামের নিখোঁজ হওয়া এক কি‌শোরীর ৩দিন পর তার মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

আজ শ‌নিবার সকাল সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার কনক‌দিয়া ইউনিয়‌নের কুম্বখা‌লি-নুরাইনপাশা খালের হাওলাদারবা‌ড়ি এলাকা‌ থে‌কে ওই মর‌দেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই কি‌শোরী উপ‌জেলা সদর ইউনিয়‌নের গো‌সিংগা গ্রা‌মের নজরুল বয়া‌তির মে‌য়ে।

নিহ‌তের প‌রিবার সূ‌ত্রে জানা‌গে‌ছে, গত বৃহস্প‌তিবার দিবাগত রাত ২টার দি‌কে প্রকৃ‌তির ডা‌কে সাড়া দি‌য়ে ঘ‌রের বা‌হি‌রে যান উর্মি। অ‌নেকক্ষণ হ‌য়ে গে‌লে প‌রিবা‌রের লোকজন তা‌কে খুজ‌তে যান। বাথরু‌মে তা‌কে না পে‌য়ে সবাই এদিক সে‌দিক খোজাখু‌জি শুরু ক‌রে। নি‌খো‌ঁজের ৩‌দিন পর গতকাল শ‌নিবার সকা‌লে কনক‌দিয়া ইউনিয়‌নের কুম্বখালি খা‌লে ভাসমান লাশ দেখ‌তে পে‌য়ে স্থানীয়রা পু‌লি‌শে খবর দেন। খবর পে‌য়ে পু‌লিশ ও নিহ‌তের প‌রিবা‌রের লোকজন ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে। 

নিহ‌তের বাবা নজরুল জানান, অ‌নেক খোঁজার পর না পে‌য়ে পু‌লি‌শের কা‌ছে জি‌ডি কর‌তে যান তি‌নি। কিন্তু পু‌লিশ নিহ‌তের প‌রিবা‌রের কোন অ‌ভি‌যোগ গ্রহণ ক‌রেন‌নি। 

নিহ‌তের মামা সবুজ তালুকদা‌রের দা‌বি ওই মে‌য়ের সা‌থে স্থানীয় এক ছে‌লের সম্পর্ক ছিল। ত‌বে ছে‌লের প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রেন‌নি তি‌নি।

এবিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান সরকারএর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ময়না তদ‌ন্তের পর নিশ্চিত হওয়া যা‌বে। ঘটনার সা‌থে কেউ জ‌ড়িত‌ থাক‌লে দ্রুত আইনের আওতায় আনা হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category