ক্রাইম রিপোর্টার (দৈনিক জনতার দেশ)
নরসিংদী গত (১৩ জুলাই) রবিবার জেলা ব্যাপী অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের একটি চৌকস টিম। এসময় বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় বিভিন্ন মামলার এজাহার ভুক্ত ৩৯ জন দাগি আসামি ও ১০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি),
শিবপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলার এজাহার ভুক্ত ১৭-মামলার কুখ্যাত পলাতক আসামি ডাকাত
আমিন সরকার @ সোহাগ @ আমিন (২৮), পিতা মেজবাহউদ্দিন মেসো ডাকাত, সাং- গোবিন্দ, থানা-শিবপুর ও সঙ্গীয় মঞ্জু (৩৪), পিতা মেনু মিয়া, সাং-করাইকান্দি থানা-নান্দাইল জেলা ময়মনসিংহকে গ্রেফতার করেন।
নরসিংদীর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম নরসিংদী সদর থানাধীন বানিয়াছল ও বৌয়াকুড় এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার হন। গ্রেফতার কৃতরা হলেন ১। মোঃ মনির (৫০), পিতা-মৃত ২। মোঃ মিলন মিয়া (৪০), পিতা- মৃত মুসলিম উদ্দিন, সাং হাজীপুর মৌলভী পাড়ার আরমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া হালে সাং- বৌয়াকুড় মোড়, থানা জেলা নরসিংদী সদর নরসিংদী। গ্রেফতারকৃত মনির মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে আরও ০৫টি মাদকের মামলা রয়েছে । এছাড়া, নরসিংদী পলাশ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ২১পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে গ্রেফতার করেন।