শিরোনাম :
যত চাপই আসুক ব্রিটেন কে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নেয়া যাবেনা —- ব্রিটিশ প্রধানমন্ত্রী। একটি শিক্ষনীয় গল্প এবং আমাদের মানবিক চরিত্র। ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তা: ৪ আগস্টের রহস্য ঘিরে নতুন প্রশ্ন। আধুনিক বিকৃত ইসলাম এবং মদিনা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম। জন দুর্ভোগের সূতিকাগার নরসিংদী পৌরসভা হরমুজ প্রণালী কে ইস্যু করে তেহরানের নতুন পরিকল্পনা ৩ শ্রেণীতে বিভক্ত দেশ। কূয়াকাটায় ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শান্তি চুক্তি ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তৈরির আশঙ্কা, নিজ নিজ শর্তে ই*রান- আ*ম্রিকা দু’পক্ষই ছাড় দিতে নারাজ, সমঝোতায় পৌঁছাতে পারেনি কোন পক্ষ। কুরআনের অপব্যাখ্যার অজুহাতে কুষ্টিয়ায় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর কে পিটিয়ে হত্যার নেপথ্য কাহিনি। রাজধানীতে কিডনি চিকিৎসক ডা: কামরুল ইসলামের কাছে যুবদল নেতার চাঁদা দাবিতে তোলপাড় সারাদেশ।
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

নরসিংদীর শিবপুরে দুই ভাইকে হত্যার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ৩৭৬ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আলম মৃধা:( বিশেষ প্রতিনিধি,দৈনিক জনতার দেশ)

নরসিংদীর শিবপুরে বাড়ির টিউবওয়েলের পানি প্রবাহকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। আজ (১২ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমউদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত দিদারুল ইসলাম (২৬) শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন এর বৈলাব গ্রামের মামুন মিয়ার ছেলে। তার দেখানোমতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরাটি উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, উপজেলার বৈলাব গ্রামের আসাদুজ্জামান মন্টু মিয়া ও মামুন মিয়া সম্পর্কে আপন দুইভাই। মামুন মিয়ার বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি আসাদুজ্জামান মন্টু মিয়ার বাড়ির ওপর দিয়ে প্রবাহিত হয়। এনিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় চাচা মামুন ও তার দুই ছেলে দিদারুল ইসলাম ও বিদ্যুৎ মিয়া চাপাতি ও ছুরা নিয়ে মন্টুর বাড়িতে প্রবেশ করে সোহাগ ও রানার ওপর ছূরা দিয়ে অতর্কিত হামলা চালায় হামলার কারণে ঘটনাস্থলেই রানা নিহত হয় এবং অপর ভাই সোহাগকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

তিনি আরও বলেন, নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মোঃ রায়হান সরকার এর দিকনির্দেশনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন এর সার্বিক পরিকল্পনা ও সহযোগিতায় সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল নরসিংদী, ঢাকা, সিলেট, হবিগঞ্জসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর মহাসড়ক থেকে হত্যাকান্ডের মূল আসামি দিদারকে গ্রেফতার করতে সক্ষম হন।

তার দেখানোমতে তার বাড়ির পাশে পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো ছুরাটি উদ্ধার করা হয়। বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে গত ১০/৯/২৫ ইং বুধবার সন্ধ্যায় টিউবওয়েলের পানি প্রবাহর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা মামুন মিয়া ও তার চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় নিহত হন চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টু মিয়ার ছেলে অলিউল ইসলাম সোহাগ (৪০) ও সাজ্জাদ হোসেন রানা (৩৫)।

শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আফজাল হোসেইন বলেন অপরাধ করিলে সাজা পেতে হবে সে যে কেউ হোক, কোন প্রকার সুপারিশ গ্রহণ করা হবে না। অপরাধ দমন করিতে আমরা অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category