কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
চাঞ্চল্যকর সিএনজি চালক নূর জামান (৩৮) হত্যার সাথে জড়িত আরো ২ আসামীকে গ্রেফতার করেছে নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশ ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা মিডিয়া সেলে এক প্রেস নোট এর মাধ্যমে তা নিশ্চিত করেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ রেহাব মিয়া (৪২), ২। মো. সোহাগ মিয়া (৩০) উভয় পিতা-মৃত রাজ আলী, মাতা-হালেমা আক্তার, উভয় সাং-ভাগ্যবপুর বড়বাড়ী (পাচহার), থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা ।
এতে আরো উল্লেখ করা হয়, গত সোমবার (১সেপ্টম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানা এলাকা ও কলমাকান্দা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি চালক নূর জামাল হত্যার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামীদের আটক করা হয় । পরবর্তীতে উক্ত আসামীরা বিজ্ঞ আদালতে হত্যার বিষয়ে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ মূলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে । নুর জামান (৩৮) তাহার সিএনজি চালিত অটোরিক্সা চালাইয়া জীবিকা নির্বাহ করতেন । গত ১৯ আগস্ট সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় নিজ বাড়ী হতে সিএনজি চালিত অটোরিক্সা চালানোর জন্য অটোরিক্সাসহ বের হোন তিনি । ২০ আগস্ট রাত অনুমান ০৩:০০ ঘটিকার সময় সংবাদ প্রাপ্ত হয়ে কেন্দুয়া থানা পুলিশ কেন্দুয়া থানাধীন চিরাং ইউনিয়নের দুল্লী সাকিনের দুল্লী ব্রিজ এলাকায় গেলে তথায় একটি সিএনজি চালিত অটোরিক্সা দেখতে পায় এবং গাড়ীর ড্রাইভারের সিটের নিচে ও সামনে একাধিক স্থানে রক্ত মাখা দাগ লাগানো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় । পরবর্তীতে আশেপাশে খোঁজাখুজি করিয়া দুল্লী ব্রিজ হইতে অনুমান ১০০ গজ দক্ষিণ পার্শ্বে আদমপুর-দুল্লী যাওয়ার পাকা রাস্তায় পূর্ব পার্শ্বে মরা বিল হাওরে জনৈক হুমায়ুন চেয়ারম্যান এর পুকুরের কচুরি পানার নিচ হইতে কেন্দুয়া থানা পুলিশ তার মৃত দেহ উদ্ধার করা হয় । তখন মৃতের আত্মীয় স্বজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মৃত দেহ সনাক্ত করে । পরবর্তীতে উক্ত বিষয়ে মৃতের স্ত্রী বাদী মোছাঃ শিরিন আক্তার (৩২) কেন্দুয়া থানায় অভিযোগ দায়ের করিলে কেন্দুয়া থানার মামলা নং-১৫, তারিখ: ২০ আগস্ট ২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করে মামলার তদন্তভার এসআই/(নিরস্ত্র) মোঃ আঃ জলিল এর উপর হস্তান্তর করা হয় ।